Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের ইফতার মাহফিল ও ক্বেরাত প্রতিযোগিতায় মানুষের ঢল (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 26 বার

প্রকাশিত: April 20, 2022 | 2:07 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ধর্মীয় উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের ক্বেরাত প্রতিযোগিতা, ইফতার ও দোয়া মাহফিল। গত ১৮ এপ্রিল সোমবার ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে এ ইসলামী উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নিউইয়র্কের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশী কমিউিনিটির নেতৃবৃন্দ, রাজনীতিক, ব্যবসায়ী, শিশু, মহিলা, সাংবাদিকসহ বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেন। ইফতারে পূর্ব মুহুর্তে নামে মানুষের ঢল। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক এম ডি আলা উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিল ও ক্বেরাত প্রতিযোগিতায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনু।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর লুইস সেপুলভেদা, বাংলাদেশ সোসাইটি প্রাক্তন সভাপতি আজমল হোসেন কুনু, বীর মুক্তিযুদ্ধা তোফায়েল চৌধুরী, অধ্যাপক রফিকুল ইসলাম, প্রবীণ সমাজকর্মী আব্দুর রব দলা মিয়া, মাওলানা আবুল কাশেম ইয়াহিয়া, মাওলানা হামিদুর রহমান আশরাফ, মাওলানা রশীদ জামিল, মাওলানা মইনুল হোসেন, মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, আমেরিকা বাংলাদেশ ওয়েল ফেয়াল এসোসিয়েশনের সভাপতি মূলধারার রাজনীতিক আব্দুস সহীদ, রাজনীতিবিদ আব্দুর রহিম বাদশাহ, কাজী শাখওয়াত হোসেন আজম, কফিল উদ্দিন চৌধুরী, নুরে আলম জিকু, আবু সাইদ আহমদ, শেখ জামাল হোসাইন, ইমরান শাহ রন, সোহান আহমেদ টুটুল, কাজী আমিনুল হক স্বপন, শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, যোহায়েব চৌধুরী, বাংলাদেশ সোসাইটির স্কুল শিক্ষা সম্পাদক আহসান হাবিব, জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি মনজুর চৌধুরী জগলুল, যুগ্ম সম্পাদক লোকমান হোসেন, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক জামিল আনছারী, মৌলভীবাজার ডিস্টিক্ট সোসাইটির সভাপতি তজুমুল হোসেন, সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন, ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশনের সভাপতি জুনেদ আহমদ চৌধুরী, প্রবাসী বিশ্বনাথ সমিতির সভাপতি সেবুল খান মাহবুব, ওসমানীনগর সমিতির সভাপতি বশির উদ্দিন, কুলাঊড়া সমিতির প্রাক্তন সভাপতি শাহেদ দেলওয়ার চৌধুরী, প্রাক্তন সহ সভাপতি লিটন আহমদ, জাবেদ আহমেদ, সাংবাদিক এমদাদ হোসেন চৌধুরী দিপু, সৈয়দ ইলিয়াস খসরু, সমাজকর্মী ফারমিস আক্তার, সমাজকর্মী মখন মিয়া, এ ইসলাম মামুন, মামুন রহমান, এমদাদ তফাদার, মির্জা মামুন রশিদ, বিলাল উদ্দিন, রিয়াজ উদ্দিন কামরান, আজাদুর রহমান, লিয়াকত আলী, জালাল উদ্দিন, শামীম উদ্দিন, শামীম আহমেদ, সালেহ আহমেদ সাল, ইয়াকুব আলী, সামাদ জাকের, আহসান হাবীব, রাসেল আহমেদ, আরিফ রেজা, মন্জুর চৌধুরী, বেলাল উদ্দিন, ইব্রাহিম বার ভূইয়া, মোহসিন লাল, শাহ ইকবাল রাজু প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা ছাড়া আরও বক্তব্য রাখেন সহ সভাপতি লোকমান হোসেন, আহমদ ফয়ছল, সৈয়দ ইলিয়াস খছরু, যুগ্ম সম্পাদক মাকসুদা আহমদ, শাহ কামাল উদ্দিন, কোষাধ্যক্ষ শাহ বদরুজ্জামান রুহেল, সহ সাংগঠনিক চৌধুরী মোমিত তানিম, স্কুল শিক্ষা, সমাজ কল্যাণ সম্পাদক সালমা সুমি, ক্রীড়া সম্পাদক হেলাল আহমদ, শাহ ইকবাল রাজু প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন ইফতার প্রস্তুত কমিটির আহবায়ক এম ডি আলাউদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ এ রনি ও সমন্বয়কারী সোহেল আহমদ।
ইফতারের পূর্বে অনুষ্ঠিত হয় ক্বেরাত প্রতিযোগিতা ও সংক্ষিপ্ত আলোচনা সভা। প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী অংশ নেয়। অতিথিদের সাথে নিয়ে সংগঠনের কর্মকর্তারা ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে এসেম্বলীওম্যান ক্যারীনেস রেইসের পক্ষ থেকে করোনা রেপিড টেস্ট কীট বিতরণ করা হয়।
হলভর্তি মানুষের উপস্থিতিতে ইফতার মাহফিলে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া।
অনুষ্ঠানে দেশ, জাতি এবং মুসলিম উম্মার কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অতিথিরা কমিউনিটিতে কালচারাল এসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই সংগঠনটি বাংলাদেশী সংস্কৃতি ও কার্যক্রমকে মূলধারা ও প্রবাস প্রজন্মের মাঝে তুলে ধরে অনন্য ভূমিকা পালন করছে। সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকন এবং সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরী ইফতার মাহফিল ও ক্বেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বিশেষ ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ