নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকান সোসাইটি অফ প্রফেশনালস-বিএসপির ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইউএসনিউজঅনলাইন.কম ডেস্ক: নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশী কর্পোরেট পেশাজীবীদের সংগঠন বাংলাদেশী-আমেরিকান সোসাইটি অফ প্রফেশনালস (বিএসপি) কুইন্সের জ্যামাইকা এলাকার “হালাল ডাইনার” রেস্টুরেন্টে গত ২৩ এপ্রিল এক ইফতার মাহফিলের আয়োজন করে।
বিএসপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান সিপিএ এবং ভাইস প্রেসিডেন্ট অনিতা কবিরের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত এবং দোয়া পরিচালনা করেন হাফেজ নজম উদ্দিন আহমেদ। দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করা হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএসপির প্রেসিডেন্ট ইমতিয়াজ চৌধুরী, রিয়েলটর দেলোয়ার খান, সাংবাদিক এবং কলামিস্ট ইমরান আনসারী, মাহ্দী ভূইয়াঁ, সৈয়দ আব্দুল্লাহ, মোকাররম আহমেদ, লুৎফুর রহমান লিমন, আদনান চৌধুরী, শামীম ভূইয়াঁ, শাফি চৌধুরী, রেজওয়ান উল্লাহ, ফজলে রাব্বি, মোহসিন মাসরুর, নিপা হোসাইন প্রমুখ।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের