Saturday, 31 October 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
সব ক্যাটাগরি

রেক্সোনা মজুমদার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নিউইয়র্ক এসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ এর জুডিশিয়াল ডেলিগেট নির্বাচিত

অনলাইন ডেস্ক পঠিত: 145 বার

প্রকাশিত: August 21, 2016 | 3:37 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট নারী নেত্রী সেবাধর্মী সংগঠন বাংলাদেশী আমেরিকান উইম্যান এসোসিয়েশন ও পার্কচেস্টার হোম এলএলসি’র প্রেসিডেন্ট রেক্সোনা মজুমদার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নিউইয়র্ক এসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ এর জুডিশিয়াল ডেলিগেট নির্বাচিত হয়েছেন। নিউইয়র্ক এসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ থেকে নির্বাচিত এসেম্বলিম্যান লুইস সিপুলভেদা রেক্সোনা মজুমদারের এই নির্বাচনের বিষয়টি নিশ্চিত করেছেন। নিউইয়র্ক এসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ এ প্রথম বাংলাদেশী আমেরিকান মহিলা জুডিশিয়াল ডেলিগেট হিসেবে আগামী ১ জানুয়ারী ২০১৭ থেকে পরবর্তী দু’বছরের জন্য দায়িত্ব পালন করবেন রেক্সোনা মজুমদার।
উল্লেখ্য, মূলধারার অত্যন্ত সক্রিয় সংগঠন বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট, ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ এর সদস্য এবং ল্যান্ড এন্ড জোনিং কমিটির চেয়ারম্যান, বোর্ড ফার্ষ্ট ভাইস চেয়ারম্যান ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিশিষ্ট আইনজীবী মো. এন মজুমদার মাস্টার অব ল এর স্ত্রী রেক্সোনা মজুমদার।
নিউইয়র্কের প্রবীণ প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী হাজী নুরুজ্জামানের গর্বিত কন্যা রেক্সোনা মজুমদার সকলের দোয়া প্রার্থী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ