নিউইয়র্কে বাংলাদেশী নুরুল হক সন্ত্রাসী হামলার শিকার
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে মোঃ নুরুল হক (৫৮) এক বাংলাদেশী সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তিনি ঘটনার দিন সন্ধ্যায় ব্রুকলীনের কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে কেরল ষ্ট্রীট সাবওয়ের ভিতর দুর্বৃত্তের হামলায় মারাত্মকভাবে জখম হন। হামলার পর তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
জানা গেছে, মোঃ নুরুল হক তার কর্মস্থল ব্রুকলীনের কবির বেকারি থেকে কাজ শেষে সন্ধ্যায় বাসায় ফেরার পথে কেরল ষ্ট্রীট সাবওয়ের ভিতর দুষ্কৃতকারীর অতর্কিত হামলার শিকার হন। উপর্যপুরি হামলায় তিনি মারাত্মক ভাবে জখম। রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে রেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নুরুল হক জ্যামাইকার ১৬৮ প্লেসে বসবাস করছেন।
এদিকে, হামলার কারণ জানা না গেলেও এ ঘটনাকে হেইট ক্রাইম বলে ধারণা করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলাকারীদের কেউ গ্রেফতার হয়েছে কিনা জানা যায়নি। কমিউনিটির নেতৃবৃন্দ এ সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি