নিউইয়র্কে বাংলাদেশী ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিনের ‘আমেরিকায় সাফল্যের চার দশক’ উদযাপন (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/119092762747169/
https://www.facebook.com/USANewsNY/videos/1001454816895728/
https://www.facebook.com/USANewsNY/videos/2682527458483155/
https://www.facebook.com/USANewsNY/videos/183406712906973/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গিয়াস উদ্দিনের ‘আমেরিকায় সাফল্যের চার দশক’। উষ্ণ সংবর্ধনায় সিক্ত হন বাংলাবাজার জামে মসজিদ ও স্টারলিং-বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গিয়াস উদ্দিন। নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে খলিল পার্টি সেন্টারে গত ২৬ জানুয়ারী রোববার সন্ধ্যায় কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশ আমেরিকান স্টাডি সেন্টার আয়োজিত এই অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা আর ক্রেস্ট, প্রক্লেমেশান প্রদান করে তাকে বিপুলভাবে সম্মাননা জানান হয়। তুলে ধরা হয় বিশিষ্ট ব্যবসায়ী এ অ্যান্ড এ ভেরাইটি ডাবল ডিসকাউন্ট এবং জি অ্যান্ড আর ভেরাইটি ডিসকাউন্ট ইনকের প্রেসিডেন্ট আলহাজ্ব গিয়াস উদ্দিনের বর্ণাঢ্য জীবনী।

ব্যবসায়ী আলহাজ্ব গিয়াস উদ্দিন সিলেটের ছাতকের দোকানবাড়ি থেকে নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজার পর্যন্ত দীর্ঘ ৩৮ বছরের অভিবাসী জীবনের সংগ্রাম-সাফল্যের নানা কথা উল্লেখ করে বলেন, আজকের এ সম্মানার মাধ্যমে আমাকে নয়, গোটা বাংলাদেশী কমিউিনিটিকে সম্মানিত করা হল।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রঙ্কস থেকে নির্বাচিত কাউন্সিলম্যান রুবিন ডিয়াজ, সাবেক স্টেট এসেম্বলীম্যান এরিক এ স্টেভেনসন, আলহাজ গিয়াস উদ্দিনের সহধর্মিনী এ অ্যান্ড এ ভেরাইটি ডাবল ডিসকাউন্ট এবং জি অ্যান্ড আর ভেরাইটি ডিসকাউন্ট ইনকের ভাইস প্রেসিডেন্ট রোওশনা উদ্দিন, আলহাজ গিয়াস উদ্দিনের পুত্র আহসান লার্নিং সেন্টারের প্রেসিডেন্ট আহসান উদ্দিন, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদার, বারী হোম কেয়ারের কর্ণধার আসেফ বারী টুটুল, ডা. হেলাল উদ্দিন, ম্যানহাটান বাংলা সাংস্কৃতিক স্কুলের সিইও ইকবাল আহমেদ মাহবুব, মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের, কমিউনিটি এক্টিভিস্ট আফতাব আলী, হাসান আলী, নুরুল আহিয়া প্রমুখ।

অনুষ্ঠানে কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য কাউন্সিলম্যান রুবিন ডিয়াজ প্রক্লেমেশান, এনওয়াই পিডির ৪৩ প্রিসেঙ্কট ও খলিল বিরিয়ানী হাউজের স্বত্ত্বাধিকারী মোঃ খলিলুর রহমান রিগোগনেশান ক্রেস্ট ও অন্যান্যরা আলহাজ গিয়াস উদ্দিনকে নানা অ্যাওয়ার্ডে ভূষিত করেন।

প্রবাসের জনপ্রিয় উপস্থাপক-সাংবাদিক আশরাফুল হাসান বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। দোয়া-মুনাজাত পরিচালনা করেন মাওলানা শহীদুল্লাহ।দোওয়া-মোনাজাতে গিয়াস উদ্দিন সহ দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়।
কাউন্সিলম্যান রুবিন ডিয়াজ স্টারলিং-বাংলাবাজার এলাকায় আলহাজ গিয়াস উদ্দিনের অবদানের কথা তুলে ধরে তাকে নিয়ে স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ব্রঙ্কসে বসবাসকারী ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। দীর্ঘকাল থেকে তাকে আমি জানি। আলহাজ গিয়াস উদ্দিন বাংলাদেশী কমিউনিটিতে অর্থনৈতিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য তাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
বক্তারা কমিউিনিটি বিনির্মানে ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিনের উল্লেখযোগ্য ভূমিকার প্রসংশা করে তাকে ব্রঙ্কস কমিউনিটির উজ্জ্বল নক্ষত্র হিসেবে আখ্যায়িত করেন। তারা বলেন, দীর্ঘকাল থেকে ব্রঙ্কসে বসবাসকারী ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটিতে অর্থনৈতিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালনের মধ্য দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন।
তারা প্রত্যাশা করে বলেন, ব্যবসায়ী গিয়াস উদ্দিনের মত অন্য সকলের ঐকান্তিক প্রচেষ্টায় কমিউনিটি আরো অনেক দূর এগিয়ে যাবে।
সংবর্ধনার জবাবে বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবী আলহাজ্ব গিয়াস উদ্দিন বলেন, মানুষের ভালোবাসা নিয়ে মানুষের জন্য কাজ করে যেতে চাই। স্টারলিং-বাংলাবাজার এলাকাটি এক সময় অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা ছিল উল্লেখ করে তিনি বলেন, তিলে তিলে এলাকাটিকে গড়ে তুলেছি। এখন সবাই এর ফল ভোগ করছেন।
ভালবাসায় সিক্ত আলহাজ্ব গিয়াস উদ্দিন সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আরো বলেন, এভাবে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময়, কৃতজ্ঞতা জানানোর সুযোগ পাওয়াটা ভাগ্যের ব্যাপার।
পরে আলহাজ গিয়াস উদ্দিন তার সহধর্মিনী রোওশনা উদ্দিনকে সঙ্গে নিয়ে তাদের বর্ণিল বিবাহ বার্ষিকীর কেক কাটেন।
অনুষ্ঠান উপলক্ষে ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিনের ‘আমেরিকায় সাফল্যের চার দশক’ নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়।
ব্যবসায়ী, সাংবাদিক, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন এ উৎসব আয়োজনে।
অনুষ্ঠানটি ‘ইউএসএনিউজঅনলাইন.কম’র ফেইসবুকে (www.usanewsonline.com Facebook: https://www.facebook.com/USANewsNY) সরাসরি এবং ‘ইউএসএনিউজঅনলাইন.কম’র ইউটিউব চ্যানেলে (Youtube: https://www.youtube.com/usanewsonline) সম্প্রচারিত হয়।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং