নিউইয়র্কে বাংলাদেশী যুবক মারুফ বিল্লাহ’র আত্মহত্যা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সিটির উডসাইডে বসবাসকারী মারুফ বিল্লাহ (২৮) নামের এক বাংলাদেশী যুবক এই সপ্তাহে আত্মহত্যা করেছেন। গত সোমবার (১৮) তার কক্ষ থেকে মারুফের মরদেহ উদ্ধার করা হয়। তবে কবে তিনি আত্মহত্যা করেন বলে তা জানা জায়নি। মারুফের মরদেহ কুইন্স হসপিটাল মর্গে রাখা হয়েছে। তার মা-বাবা এবং এক ভাই ও এক বোন ঢাকায় বসবাস করেনে বলে জানা গেছে।
বিভিন্ন সূত্রে পাওয়া খবরে জানা গেছে, সুদর্শন মারুফ বিল্লাহ উন্নত জীবনের আশায় দীর্ঘ পথ পেরিয়ে প্রায় সাড়ে তিন বছর আগে স্বপ্নের অমেরিকায় আসেন। তিনি বিগত ৬/৭ মাস ধরে নিউইয়র্কের উডসাইড এলাকায় বাংলাদেশী মালিকানাধীন একটি প্রাইভেট হাউজের বেসমেন্টে ভাড়া থাকতেন এবং ইয়েলো ক্যাব চালাতেন। বাড়ীর মালিক মোশাররফ হোসেন ২০ সেপ্টেম্বর বুধবার ইউএনএ প্রতিনিধিকে জানান, কয়েকদিন ধরে মারুফ বিল্লাহর সাড়া-শব্দ না পেয়ে গত ১৮ সেপ্টেম্বর সোমবার তার খোঁজ নিতে গেলে ভিতর থেকে দরজা বন্ধ দেখে এবং বেসমেন্ট থেকে গন্ধ পেয়ে তিনি তার কাছে থাকা অতিরিক্ত চাবি দিয়ে দরজার তারা খুলে মারুফের কক্ষে ঘিয়ে তাকে ঝুলন্ত ফাঁসি অবস্থায় দেখতে পান। সাথে সাথে তিনি পুলিশ কল করলে নিউইয়র্ক সিটি পুলিশ এসে মারুফ বিল্লাহর মরদেহ নিয়ে যায়। বর্তমানে মারুফের মরদেহ কুইন্স সেন্টার মর্গে রয়েছে।
এদিকে নিহত মারুফের পরিচিতজন সূত্রে জানা গেছে, মারুফ মানসিকভাবে বিপর্যন্ত হয়ে আতœহত্যার পথ বেছে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত কিছুদিন ধরে ঢাকায় তার প্রেমিকার সাথে মারুফের মানসিক দ্বন্দ্ব চলছিলো বলে একটি সূত্র জানায়।
অপরদিকে মারুফ বিল্লাহ’র কোন নিকটাত্বীয় নিউইয়র্কে না থাকায় কমিউনিটি নেতৃবৃন্দ তার মরদেহ কি করবেন তা নিয়ে বিপাকে পড়েছেন। তার মরদেহ ঢাকায় পাঠাতে ৪/৫ হাজার ডলার অর্থেরও প্রয়োজন বলে এবং এজন্য কমিউনিটির সহযোগিতা দরকার বলে তারা জানান। পাশাপাশি ঢাকায় মারুফের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে বলে সর্বশেষ খবরে জানা গেছে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ