নিউইয়র্কে বাংলাদেশী লিফট চালক মোহাম্মদ রিপন মিয়া সন্ত্রাসী হামলার শিকার
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশী লিফট চালক মোহাম্মদ রিপন মিয়া সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। পেশায় উবার ও লিফট চালক মোহাম্মদ রিপন মিয়া পেশাগত দায়িত্ব পালনকালীন সময় গত শুক্রবার গভীর রাতে ব্রুকলীনে যাত্রীর হাতে মারাত্মকভাবে জখম হন। হামলার পর তিনি লং আইল্যান্ড জুইস হসপিটালে ভর্তি হন।
ভিকটিম মোহাম্মদ রিপন মিয়া ইউএসএনিউজঅনলাইন.কম কে জানান, স্থানীয় সময় গত শুক্রবার রাত প্রায় ১২টার দিকে তিনি ব্রুকলীনের ২১০২-২১১৯ রিজেন্ট প্লেস এলাকায় যাত্রী পিকআপের প্রাক্কালে যাত্রীর অতর্কিত হামলার শিকার হন। তিনি কল অনুযায়ী পিকআপ অবস্থানে পৌঁছালে তার গাড়ীর দরজা খুলে এক মহিলা, এক পুরুষ, চার বাচ্চা ও একটা কুকুর, গাড়ীতে উঠতে শুরু করে। পাশেই চার পাঁচ জন লোক দাঁড়িয়ে গাজা খাচ্ছিলো। রিপন মিয়া তাৎক্ষণিক মহিলা যাত্রীকে বলেন, তার গাড়ীতে মাত্র তিন জন যাত্রী এবং শুধু সার্ভিস কুকুর বহনের পারমিশন আছে। আর কুকুর নিতে পারবেন না তিনি। এভাবে দুই তিন বার বলতেই কথিত মহিলা যাত্রী তাকে মুখে ঘুষি মারেন। একইসাথে তার সাথে থাকা অন্য লোক তার গাড়ীতে লাথি মারে, ছুরি দিয়ে গাড়ীর পিছনের টায়ার কেটে ফেলে। মহিলা তার গাড়ীতে থাকা পানির বোতল দিয়ে তাকে এলোপাতাড়ি মেরে মারাত্মক জখম করে। এক পর্যায়ে তিনি পুলিশ কল করলে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই কথিত যাত্রীরা তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চলে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি বলে জানা গেছে।
এদিকে, ভিকটিম মোহাম্মদ রিপন মিয়া জানান, লং আইল্যান্ড জুইস হসপিটালে চিকিৎসা শেষে তাকে আজ সকাল ৬টায় রিলিজ দেয়া হয়েছে। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে নিয়ে জ্যামাইকার হলিসে বসবাস করছেন। তাদের দেশে বাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহরে। এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র’র কোষাধ্যক্ষ ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ রিপন মিয়া বর্তমানে নিউইয়র্ক বিএনপির কর্মকান্ডে সম্পৃক্ত।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes