Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশের তরুণ আইনজীবী ব্যারিস্টার সুমনের সংবর্ধনা : যারা নিজেরাই চলতে পারেন না, দেশ চালাবেন কিভাবে

অনলাইন ডেস্ক পঠিত: 25 বার

প্রকাশিত: April 5, 2019 | 7:17 AM


https://www.facebook.com/USANewsNY/videos/2027144767587794/

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশের তরুণ আইনজীবী ও সমাজকর্মী ব্যারিস্টার সাঈদুল হক সুমনকে নিউইয়র্কে সংবর্ধনা দেয়া হয়েছে। স্থানীয় সময় ৩১ মার্চ রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের বাংলাবাজার-স্টার্লিং এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুলের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল।
বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের পরিচালনায় এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা সরাফ সরকার, মুক্তিযোদ্ধা ড. আবদুল বাতেন, মুক্তিযোদ্ধা আবু কায়সার চিশতি, হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকন, আমেরিকা বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, মার্কস হোম কেয়ারের ম্যানেজার আলমাস আলী, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, কমিউনিটি এক্টিভিস্ট মুনতাসিম বিল্লাহ তুষার, এ ইসলাম মামুন, সোহান আহমেদ টুটুল, মোঃ সারোয়ার চৌধুরী, রেজা আবদুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার সাঈদুল হক সুমন বলেন, বাংলাদেশের মতো এতো দলাদলি, লুটপাট, পৃথিবীর আর কোথাও আছে কিনা আমার জানা নেই। দেশে নেতার অভাব নেই কিন্তু সৎলোকের অভাব। এক শ্রেণীর অতি মুনাফা লোভী ব্যবসায়ী খাবারে ফরমালিন মিশিয়ে নিজ দেশ, সমাজ ও পরিবারের সদস্যদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। একজন আরেক জনের ভালো দেখলে জ্বলে পুড়ে মরে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সহপাঠিদের অনেকেই ইঞ্জিনিয়ার, গবেষক সহ যুক্তরাষ্ট্র এবং কানাডার বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চপদে কাজ করছেন। তারা উচ্চতর ডিগ্রি নেয়ার কথা বলে দেশ ছেড়েছে। দেশ তাদের অনেক কিছু দিয়েছে। কিন্তু তারা দেশকে কিছু না দিয়ে তাদের মেধা, শিক্ষা কাজে লাগাচ্ছেন এইসব দেশে। অথচ আমাদের সঙ্গে যারা এইট-নাইন পর্যন্ত পড়েছে, স্কুল-কলেজ ড্রফ আউট হয়েছে। তারা-ই এখন এলাকার মেম্বার, চেয়ারম্যান, রাজনৈতিক নেতা, সমাজের গণ্যমান্য ব্যক্তি। তিনি বলেন, যারা বয়সের ভাড়ে ন্যূজ্য, রোগ্রাক্রান্ত। দেশ পরিচালনার দায়িত্ব তাদের হাতে। যারা নিজেরাই চলতে পারেন না, দেশ চালাবেন কিভাবে, প্রশ্ন রাখেন সুমন।
তিনি বলেন, আশার কথা এর বিপরীতে এখন একটা বিকল্প শক্তি দাঁড়িয়ে গেছে। যে শক্তিই বাংলাদেশকে পথ দেখাবে। দেশ-প্রবাসের সকলের অনেক প্রত্যাশা তাদের ওপর।
অনুষ্ঠানে ব্যারিস্টার সাঈদুল হক সুমনকে আয়োজকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ ও ক্রেস্ট প্রদান করা হয়। তিনি আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে সব সময় তার এলাকাসহ বাংলাদেশের দরিদ্র-অসহায়দের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

https://www.facebook.com/USANewsNY/videos/2369090506658336/
https://www.facebook.com/USANewsNY/videos/2606454446063619/
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV