Wednesday, 17 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সংবর্ধনা ৮ এপ্রিল

অনলাইন ডেস্ক পঠিত: 47 বার

প্রকাশিত: March 25, 2019 | 10:03 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ৮ এপ্রিল যুক্তরাষ্ট্রে আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেওর আমন্ত্রণে। ১০ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে পম্পেওর সাথে দ্বি-পাক্ষিক বৈঠকে মিলিত হবেন বলে স্টেট ডিপার্টমেন্টের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

উল্লেখ্য, ৩ দশকের অধিক সময় যুক্তরাষ্ট্রে বসবাসের পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ড. মোমেনকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ করেছিলেন ২০০৯ সালে। ২০১৫ সালের অক্টোবরে বঙ্গবন্ধু কন্যার আহ্বানেই এ দায়িত্ব ছেড়ে স্থায়ীভাবে বাংলাদেশে গমন করেন ড. মোমেন। জাতিসংঘে দীর্ঘ ৬ বছর দায়িত্ব পালনকালে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে অনন্য এক উচ্চচায় নিয়ে যেতে সক্ষম হন ড. মোমেন। সে আলোকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আরও বৃহৎ পরিসরে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন বলে মনে করা হচ্ছে। এর আগে গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে তিনি সিলেট-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন। 

পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহনের পর এটাই তার প্রথম যুক্তরাষ্ট্র সফর। তাই তাকে বড় ধরনের শো-ডাউনে নিউইয়র্কে নাগরিক সংবর্ধনার প্রস্তুতি নিয়েছে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখা। সংবর্ধনা সমাবেশে সহযোগিতা দিচ্ছে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-আঞ্চলিক-পেশাজীবী সংগঠন। 

আগামী ৮ এপ্রিল  সন্ধ্যায় এই সংবর্ধনা সমাবেশ হবে জ্যাকসন হাইটসে বেলাজিনো পার্টি হলে। হোস্ট সংগঠনের প্রেসিডেন্ট ড. খন্দকার মনসুর এবং সেক্রেটারি আব্দুল কাদের মিয়া গতকাল রবিবার (২৪ মার্চ) জানান, ‘প্রবাসীদের পরীক্ষিত বন্ধু হিসেবে ড. মোমেনের এ সংবর্ধনা সমাবেশ ঘিরে বিপুল উৎসাহ পরিলক্ষিত হচ্ছে।’ এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV