Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী কালা মিয়ার একক সঙ্গীতানুষ্ঠান (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 13 বার

প্রকাশিত: July 11, 2019 | 12:59 PM

https://www.youtube.com/watch?v=JEPiBnDksAw

https://www.youtube.com/watch?v=GuK5WaklmNs

https://www.youtube.com/watch?v=c94IJ-M2VPo

https://www.youtube.com/watch?v=kujyX-UMKWM

https://www.youtube.com/watch?v=Loz-CTxtg9M

https://www.youtube.com/watch?v=c18rK9e1CzU

https://www.youtube.com/watch?v=t4Fb5qTXols

https://www.youtube.com/watch?v=DDPDP2k3t1w

https://www.youtube.com/watch?v=TfIcVm2BskI

https://www.youtube.com/watch?v=TzwiazQvLBM

https://www.youtube.com/watch?v=7oNEKJlsmoY

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী কালা মিয়ার একক সঙ্গীতানুষ্ঠান পরিবেশিত হয়েছে। বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন গত ৯ জুলাই মঙ্গলবার ব্রঙ্কসের বাংলা গার্ডেনে কালচারাল ফোরাম ইউকে’র সভাপতি মতিউর রহমান চৌধুরীর সম্মানে এ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী কালা মিয়ার একক সঙ্গীতানুষ্ঠান পরিবেশিত হয়েছে। বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন গত ৯ জুলাই মঙ্গলবার ব্রঙ্কসের বাংলা গার্ডেনে কালচারাল ফোরাম ইউকে’র সভাপতি মতিউর রহমান চৌধুরীর সম্মানে এ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

আয়োজক সংগঠনের সভাপতি আব্দুল হাসিম হাসনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদার, বাংলাদেশী আমেরিরান ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আব্দুস শহিদ, বিশিষ্ট রাজনীতিক আব্দুর রহিম বাদশা, গোলাম রাব্বানী চৌধুরী, বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনার বাংলা টাউনের স্বত্বাধিকারী কাওছারুজ্জামান কয়েছ, এশিয়ান মাল্টি সার্ভিসের কর্ণধার সাইদুর রহমান লিংকন, কমিউনিটি এক্টিভিস্ট হাসান আলী, নূরে আলম জিকু, সংগঠনের সহ সভাপতি জাকির আহমদ, লোকমান হোসেন লুকু, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা আহমদ, সাংগঠনিক সম্পাদক সারওয়ার চৌধুরী , প্রচার সম্পাদক সোহেল আহমদ, কার্যকরী কমিটির সদস্য বিশিষ্ট কমিউনিটি এক্টিভিষ্ট আহমদ ফয়ছল, হেলাল আহমদ ও চৌধুরী মোমিত তানিম, নিউজার্সির বিশিষ্ট ব্যবসায়ী হোসেন আহমদ, পেলসেনভেনিয়া এসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রাক্তন সাধারণ সম্পাদক জাহেদ আহমদ চৌধুরী প্রমুখ। এ সময় কমিউনিটির উল্লেখযোগ্য নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাউল কালা মিয়া ও মতিউর রহমান চৌধুরীকে আয়োজক সংগঠন এবং মজুমদার ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।

সংবর্ধিত অতিথি কালচারাল ফোরাম ইউ কে এর সভাপতি মতিউর রহমান চৌধুরী তাকে সম্মানিত করায় আয়োজক সংগঠন ও উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।তিনি বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন আয়োজিত বাংলামেলা তার দেখা অনন্য একটি পথমেলা আখ্যাযিত করে বলেন, এ ধরনের বৃহত্তম মেলা আমেরিকা ছাড়া পৃথিবীর অন্য কোন দেশে সম্ভব হবে বলে আমার মনে হয় না। অন্যান্য বক্তাগন কালচারাল এসোসিয়েশন এরকম প্রশংসনীয় একটি আয়োজন করায় তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

বাংলাদেশের নন্দিত শিল্পি বাউল কালা মিয়া আয়োজকদেক প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। 
সন্ধ্যা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে এ বাউল সাধনা। জনপ্রিয় কণ্ঠশিল্পী বাউল কালা মিয়া তার মনোজ্ঞ পরিবেশনায় মাতিয়ে রাখেন হল ভর্তি দর্শক-শ্রোতাদের। বাদ্য সহযোগিতায় ছিলেন প্রবাসের জনপ্রিয় ঢোলক সফিক মিয়া।
উল্লেখ্য বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন আয়োজিত বাংলা মেলার আমন্ত্রিত অতিথি হিসাবে মতিউর রহমান চৌধুরী ও বাউল কালা মিয়া সম্প্রতি নিউইয়র্ক এলে তাদের এ সম্মান জানানো হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV