Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 198 বার

প্রকাশিত: May 18, 2021 | 4:16 PM

https://www.facebook.com/USANewsNY/videos/944078433010681

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় উদযাপিত হয়েছে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর প্রায় পৌনে ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার দিনটি স্মরণে ১৭ই মে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী মুক্তিযুদ্ধের সম্মিলিত স্বপক্ষ শক্তি ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় বাংলাদেশ ম্যুরালের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মময় জীবনের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরীর সভাপতিত্বে এবং উদযাপন পরিষদের মেম্বার সেক্রেটারী জামাল হুসেন ও রেজা আব্দুল্লাহ স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা। আরো বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক আব্দুস শহীদ, কমিউনিটি এক্টিভিস্ট মমিনুল ইসলাম, মিয়া মো. দাউদ, নুরে আলম জিকু, জামাল আহমেদ, নূরুল ইসলাম, রবিউল ইসলাম, শ্যামল কান্তি চন্দ, মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, নূর হোসেন, মো. লিয়াকত আলী সহ আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা সরকারের নানামুখি উন্নয়নের কর্মকান্ড তুলে ধরে বলেন, ১৯৮১ সালের আজকের দিনে দীর্ঘ ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির গুরুত্বপুর্ণ দায়িত্ব কাঁধে নিয়ে জিয়া সরকারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে স্বদেশে ফিরে এসেছিলেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করে বাংলাদেশকে বিশ্বের দরবারে উন্নত দেশ হিসেবে গড়ার লক্ষে জাতির পিতার জীবন ও আদর্শকে ধারণ করে তাঁর কন্যা শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অনেক ঝড়-ঝাঁপটা মোকাবেলা করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অদম্য গতিতে।
বক্তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV