Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশের বিচারপতি এবং মূখ্য মহানগর হাকিমের সাথে প্রবাসীদের মতবিনিময় : বাংলাদেশের টট ল সংস্কারের দাবি

অনলাইন ডেস্ক পঠিত: 136 বার

প্রকাশিত: October 12, 2016 | 7:21 PM

ইউএসএনিউজঅনলাইন.কম :: যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের তিন বিচারপতি এবং ঢাকার মূখ্য মহানগর হাকিমের সম্মানে নৈশভোজ ও প্রবাসীদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কে। বাংলাদেশ থেকে আগত বিচারপতি মোস্তফা জামান ইসলাম, বিচারপতি এম আর হাসান, বিচারপতি জে বি এম হাসান এবং ঢাকার মূখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমানের সম্মানে স্থানীয় সময় ১১ই অক্টোবর মঙ্গলবার রাতে ব্রঙ্কসের ওয়াইসিস রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করেন কমিউনিটি লিডার স্থানীয় কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান আইনজীবী মোহাম্মদ এন মজুমদার মাস্টার অব ল এবং কমিউনিটি এক্টিভিস্ট সাখাওয়াত আলী।with-judges_2
মতবিনিময়কালে প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশের টট ল সংস্কারের দাবি জানান হয়।with-judges_3
বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে এবং বাংলাদেশের এ্যাসিসট্যান্ট অ্যাটর্নী জেনারেল আব্দুর রকিব মন্টুর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিচারপতি এম আর হাসান, বিশিষ্ট রাজনীতিক আব্দুর রহিম বাদশা, এটর্নী মঈন চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, সাখাওয়াত আলী, ডা. শাহানারা আলী, কমিউনিটি এক্টিভিস্ট আবদুল গাফফার চৌধুরী খসরু, হারুন আলী, কাজী ওয়াহিদুজ্জামান স্বপন প্রমুখ।with-judges_6
অনুষ্ঠানে অন্যদের মধ্যে কমিউনিটি এক্টিভিস্ট মঞ্জুর চৌধুরী জগলুল, রাজনীতিক মো: সফিক উদ্দিন, জাহানারা লক্ষী সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।bd_judges_receiption-_2016
সভাপতির বক্তব্যে এন মজুমদার বাংলাদেশে ল রিফর্ম বিশেষ করে টট ল রিফর্মের জন্য বিচারপতিদের দৃষ্টি আকর্ষন করেন। এসময় বিচারপতিগণ দেশে গিয়ে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন। তারা অনুষ্ঠান আয়োজকদেরও ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV