নিউইয়র্কে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের আলোচনা সভা
https://www.facebook.com/USANewsNY/videos/390897458160799/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রুকলীনের নিউকার্কের একটি অফিস মিলনায়তনে গত ২২ মার্চ শুক্রবার রাতে এ সভা অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা রমেশ চন্দ্র নাথের সভাপতিত্বে এবং যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আবদুল হাদীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল আহমেদ চৌধুরী, যুক্তরাষ্ট্র কৃষকলীগের যুগ্ম সম্পাদক একে কাশেম চৌধুরী, নিউকার্ক ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ফাউন্ডেশনের সভাপতি আবদুল মান্নান,কমিউনিটি এক্টিভিস্ট এডভোকেট ইমাম উদ্দিন সেলিম, ব্রুকলীন ছাত্রলীগের সভাপতি মো. মাহমুদুল হাসান, ব্রুকলীন যুবলীগ নেতা গোলাম সারোয়ার দিদার প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুক্তরাষ্ট্র কৃষকলীগের যুগ্ম সম্পাদক একে কাশেম চৌধুরী। সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে কমিউনিটি এক্টিভিস্ট মামুন রহমান সহ বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ডাকেই মুক্তিযুদ্ধ হয়েছিল, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মহান নেতা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালিরা তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে স্বাধীনতা অর্জন করে। জাতির পিতা যে স্বপ্ন আর আকাঙ্খা নিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই আকাঙ্খাকে পূর্ণতা দিয়েছেন। বাঙালি জাতিকে দিয়েছেন আত্মপরিচয় আর মর্যাদা। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জ্বীবিত জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।

সভাপতির বক্তব্যে রমেশ চন্দ্র নাথ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে দিয়েছিলেন স্বাধীনতা। তিনি মুক্তিযুদ্ধে সংঘটিত নানা ঘটনার উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করে বাংলাদেশকে বিশ্বের দরবারে উন্নত দেশ হিসেবে গড়ার লক্ষে জাতির পিতার জীবন ও আদর্শকে ধারণ করে বঙ্গবন্ধু কন্যা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অপ্রতিরুদ্ধ গতিতে। রমেশ চন্দ্র নাথ নিজ এলাকায় গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নির্বাচনী প্রচারনায় অংশ গ্রহণের কথা উল্লেখ করে তার আশু সুস্থতা কামনা করেন। এসময় তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে আগামী রোববার সিঙ্গাপুর যাবেন বলে উল্লেখ করেন।
আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম বাদশা বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে বলেন, জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় উন্নয়নের মহাসড়কে। মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের জন্য যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদকে ধন্যবাদ জানান।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল চৌধুরী মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু এক এবং অভীন্ন। এ বিষয়ে সকলকে জানতে হবে। জানাতে হবে। যারা ইতিহাস বিকৃত করছে তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে তাদের চক্রান্ত রুখতে হবে।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’