Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশের শিক্ষা উপমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা

অনলাইন ডেস্ক পঠিত: 154 বার

প্রকাশিত: March 11, 2019 | 6:18 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জাতিসংঘ সদর দফতরে ‘কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন’র ৬৩তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। জন এফ. কেনেডি বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়াসহ নেতৃবৃন্দ।

১১ মার্চ থেকে ১২ দিনের এই সম্মেলনে লিঙ্গ-সমতা এবং নারী অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা হবে। জাতিসংঘে এটি হচ্ছে, সর্ববৃহৎ ফোরাম যেখানে সদস্য রাষ্ট্রসমূহের প্রতিনিধি ছাড়াও সুশীল সমাজ, এনজিও, সচেতন মহলের বিশিষ্টজনেরা অংশ নেন।এবারের মূল আলোচনায় রয়েছে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা, সরকারী কর্মকাণ্ডে নারীর অবস্থান, টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে লিঙ্গ-সমতার গুরুত্ব, নারী ও বালিকাদের ক্ষমতায়নের গতি-প্রকৃতি।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, এবারের এই সম্মেলনের থিম হচ্ছে, ‘নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়নে এর সম্পর্ক’। প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশের বিভিন্ন এনজিও, নারী সংগঠনের শীর্ষ কর্মকর্তারাও এসেছেন নিউইয়র্কে।

প্রবাসীদের সাথে মতবিনিময়কালে চট্টগ্রামের এই সংসদ সদস্য ও উপমন্ত্রী বলেছেন, নারী ক্ষমতায়নে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ধারায় টেকসই উন্নয়ন পরিক্রমাও ত্বরান্বিত হচ্ছে নানা প্রতিকূলতা সত্বেও। 

এই সম্মেলনের আয়োজক ‘ইউএন উইমেন’র নির্বাহী পরিচালক ও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ফুমজীল স্লামবো-নিগোকুয়া এক বিবৃতিতে বলেছেন,  নারী সমাজকে সর্বস্তরে সমানভাবে অধিষ্ঠিত করতে সামাজিক নিরাপত্তায় বাস্তবসম্মত নীতি গ্রহণ এবং সুপরিকল্পিতভাবে অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করতে হবে।

এখনও বিশ্বের ৭৪ কোটি নারী দিনাতিপাত করছেন নাজুক পরিস্থিতির মধ্যে। এর মাধ্যমেই বোঝা যায় সমাজে নারীরা বৈষম্যের শিকার হচ্ছেন। এজন্যই নীতিমালা ঢেলে সাজানোর সুনির্দিষ্ট প্রস্তাব আসবে এবারের সম্মেলনে। এজন্যে উচ্চ পর্যায়ের একটি টিম গত কয়েক বছর যাবত বিভিন্ন দেশ সফরের পর বাস্তবসম্মত সুপারিশ উপস্থাপন করবেন। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV