নিউইয়র্কে বাংলাদেশের সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক স্মরণ সভা ও দোয়া মাহফিল (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ সরকারের সাবেক পানি সম্পদ মন্ত্রী মরহুম আব্দুর রাজ্জাক স্মরণে নিউইয়র্কে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের আল আকসা পার্টি সেন্টারে মরহুম আব্দুর রাজ্জাকের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র প্রবাসী মাদারীপুরবাসীর পক্ষ থেকে এ স্মরণ সভার আয়োজন করা হয়। সভায় তার বিদেহী আতœার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

মরহুম আব্দুর রাজ্জাকের দৌহিত্র কামরুজ্জামানের সভাপতিত্বে এবং কমিউনিটি এক্টিভিস্ট আবদুল্লাহ আল রেজা স্বপনের পরিচালনায় স্মরণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুল করিম, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল’র প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, ডেমক্রেটিক নেতা মুর্শেদ আলম, মানবাধিকার নেতা শহিদুল এম তালুকদার, কমিউনিটি এক্টিভিস্ট দুলাল হোসেন মাল, সৈয়দ আবদুল হাদি জিল্লু, জামাল হুসেন, রিয়াদ উদ্দিন, সেলিম রেজা, এ ইসলাম মামুন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রিয়াজুল হাসান জনি। দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

মরহুম আব্দুর রাজ্জাকের আতœার মাগফিরাত কামনা করে দোয়া-মুনাজাত পরিচালনা করেন পার্কচেস্টার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম। অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দ সহ নানা শ্রেণী-পেশার বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেন।

সভায় বক্তারা বলেন, আব্দুর রাজ্জাকের মৃত্যুতে বাঙালী জাতি একজন সৎ, নির্ভীক, আদর্শবান, মানুষকে হারিয়েছে। তার শূন্যতা কখনো পূরণ হবার নয়। বাংলাদেশ আওয়ামী লীগের যোগ্য সাধারণ সম্পাদক হিসেবে যেমন তিনি দলকে পরিচালিত করেছেন তেমনী মন্ত্রী হিসেবেও যোগ্যতার সাথে দায়িত্ব পালন করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।
সভায় উপস্থিত মরহুম আব্দুর রাজ্জাকের ঘনিষ্ট জনেরা তাদের স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধুর বিশস্ত সৈনিক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাদের নিয়ে গর্ব করতেন তাদের অন্যতম ছিলেন আব্দুর রাজ্জাক। বাংলাদেশের মহান স্বাধীনতা সহ প্রতিটি আন্দোলন-সংগ্রামে তার অবদান ছিল অবস্মরণীয়। আব্দুর রাজ্জাকের প্রতি মানুষের ভালোবাসাও ছিল অকৃত্রিম। তার জীবনে তিনি যত নির্বাচন করেছেন কোনো নির্বাচনেই তিনি পরাজিত হননি। মানুষের ভালোবাসায় সব কিছুকে জয় করেছেন। ছোট বড় ধনী গরীব মেহনতী সকল মানুষের নেতা ছিলেন আব্দুর রাজ্জাক। মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে গেছেন নিবেদিতভাবে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests