Tuesday, 27 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশের স্বাধীনতা প্যারেড ২৪মার্চ

অনলাইন ডেস্ক পঠিত: 103 বার

প্রকাশিত: March 23, 2019 | 11:29 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক :  বাংলাদেশের ৪৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে নিউইয়র্কে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ২৪ মার্চ রোববার বিকেল সাড়ে ৫টায় ‘স্বাধীনতা প্যারেড’ আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন  বাংলাদেশে সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। এটি আয়োজন করেছে বাঙালির চেতনা মঞ্চ ও মুক্তধারা ফাউন্ডেশন।

স্বাধীনতা প্যারেড এর আহ্বায়ক ফাহিম রেজা নূর জানান, ডাইভারসিটি প্লাজায় শুরু হয়ে শেষ হবে  পিএস ৬৯ স্কুলে। প্যারেড শেষে স্কুলের মিলনায়তনে থাকবে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ও গ্রন্থ প্রদর্শনী। বীর মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের কথা । স্বাধীনতার কবিতা পাঠ, আবৃত্তি অনুষ্ঠান ও স্বাধীনতার গান।

মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা ড. জিয়াউদ্দীন আহমেদ সকলকে পতাকা নিয়ে প্যারেডে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার …।’ এই চেতনায় বাংলাদেশের স্বাধীনতা দিবসের মহা গৌরবের ৫০ বছর পূর্তি উপলক্ষে টানা ছয় বছরব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এবার পালিত হবে ৪র্থ বছর।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ