Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যুবসমাজের অঙ্গীকার শীর্ষক আলোচনা: বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে শেখ হাসিনার প্রতিটি নির্দেশ পালনে যুবসমাজকে অঙ্গীকারাবদ্ধ হতে হবে (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 76 বার

প্রকাশিত: July 13, 2021 | 1:13 PM

https://www.facebook.com/USANewsNY/videos/2572695893031818

https://www.facebook.com/USANewsNY/videos/155543163310357

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যুবসমাজের অঙ্গীকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত ১১ জুলাই রোববার। সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে জননেত্রী শেখ হাসিনার প্রতিটি নির্দেশ পালনে যুবসমাজকে অঙ্গীকারাবদ্ধ হতে হবে। সভা থেকে ত্যাগী নেতা-কর্মীদের সমন্বয়ে যুক্তরাষ্ট্র যুবলীগের নতুন কমিটি গঠনেরও দাবি জানান হয়।
যুক্তরাষ্ট্র যুবলীগের সর্বস্তরের নের্তৃবৃন্দ’র ব্যানারে জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনাও। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা ইফজাল চৌধুরীর পরিচালনায় এবং অন্যতম সিনিয়র নেতা মোহাম্মদ তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি মিসবাহ আহমদ। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ আলম। বিশেষ বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক আহবায়ক রেজাউল করিম চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা শেখ জামাল হুসেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ বশারত আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশাহ, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা কাজী কয়েস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ড. আবদুল বাতেন, বীর মুক্তিযোদ্ধা সরাফ সরকার, বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর খান, আব্দুল হামিদ, নিউইয়র্ক ষ্টেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিন আজমল, সহ সভাপতি মনির হুসেন, সৈয়দ আতিক, দুরুদ মিয়া রনেল, নিউইয়র্ক সিটি আওয়ামীলীগ নেতা নুরুল আমিন বাবু, মোহাম্মদ এন ইসলাম, মাহফুজ হায়দার প্রমুখ।

অথিতি হিসেবে আরো বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ ফজলুর রহমান, অধ্যাপিকা হুসনে আরা, সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, জহিরুল ইসলাম, সোহান আহমদ টুটুল, নজরুল ইসলাম প্রমুখ। কবিতা আবৃত্তি করেন শিবলী সাদিক।
যুক্তরাষ্ট্র যুবলীগের নের্তৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন নুরুল ইসলাম, সাদিকুর রহমান, হেলিম উদ্দীন, রবিউল ইসলাম, জামাল আহমদ, মনির উদ্দীন, শাহীন কামালী, আজাদুল কবির, করিমুল মাওলা দুলাল, শোয়েব আহমদ, মিজান চৌধুরী, আলিম উদ্দীন, হুমায়ুন কবির, মামুন হোসেন, মাহমুদুর রহমান, আজমান আলী, রিটন সরকার, শিপু চৌধুরী, তারেক আহমদ, মুহিবুর রহমান, লায়েক আহমদ, জুয়েল আহমদ, জিয়াউল হক, মিরন আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু সহ সকল শহীদের আত্মার মাগফিরাত ও শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘ্যায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। এরপর ৫২র ভাষা আন্দোলন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ, ৭৫ এর ১৫ই আগস্ট ও ৩রা নভেম্বর জেলহত্যা, ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় বক্তারা বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নের্তৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অদম্য গতিতে। কিন্তু দল ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা দেশে-প্রবাসে সরকারের নানামুখি অর্জনকে প্রশ্নবিদ্ধ করছে। হাইব্রিডে ছেয়ে গেছে দল। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগও এর বাইরে নেই। অযোগ্য নের্তৃত্ব যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র যুবলীগ সহ সহযোগী সংগঠনকে ধ্বংস করে দিচ্ছে পরিকল্পিতভাবে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও যুক্তরাষ্ট্র যুবলীগ সহ দলকে শক্তিশালী করতে ত্যাগী নেতা-কর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের জোর দাবি জানান তারা।

প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি মিসবাহ আহমদ যুক্তরাষ্ট্র যুবলীগের অতীত কর্মকান্ড তুলে ধরে বলেন, বর্তমান অযোগ্য নের্তৃত্ব যুক্তরাষ্ট্র যুবলীগকে নিশ্চিহ্ন করে দিচ্ছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খান নিখিলের নের্তৃত্বে যুব লীগ এখন সুসংগঠিত। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন ও রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবলীগ ইতিবাচক ভূমিকা রাখছে। তিনি যুক্তরাষ্ট্র যুবলীগের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে ত্যাগী নেতা-কর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের জোর দাবি জানান।
প্রধান বক্তা ফরিদ আলম বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে জননেত্রী শেখ হাসিনার প্রতিটি নির্দেশ পালনে যুবসমাজ অঙ্গীকারাবদ্ধ। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সম্পূর্ণ ব্যক্তিস্বার্থ চরিতার্থে সুসংগঠিত যুক্তরাষ্ট্র যুবলীগকে ভেঙ্গে খান খান করে দেয়া হয়েছে। পরিকল্পিতভাবে ধ্বংস করে দেয়া হয়েছে যুবলীগকে। যুক্তরাষ্ট্র যুবলীগকে আবারও শক্তিশালী করতে পরীক্ষিত নেতা-কর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের বিকল্প নেই।

অনুষ্ঠানে প্রবাসের জনপ্রিয় শিল্পী প্রমি তাজ ও রাইয়ান তাজ সঙ্গীত পরিবেশন করেন। দর্শকরা দারুণ উপভোগ করেন প্রিয় শিল্পীদের গান। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র যুবলীগ সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনকে বিপুল সংখ্যক নেতা-কর্মী সভায় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV