Tuesday, 21 July 2026 |
শিরোনাম
ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশে সোসাইটির সম্ভাব্য নির্বাচন ২৬ জুলাই!

অনলাইন ডেস্ক পঠিত: 114 বার

প্রকাশিত: May 28, 2022 | 5:15 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটি, ট্রাস্টি বোর্ড এবং নির্বাচন কমিশনের যৌথ সভা ২৫ মে বুধবার বিকেলে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজ। সভা পরিচালনা করেন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার এবং সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সিদ্দিকী। যৌথ সভায় বাংলাদেশ সোসাইটি ইনকের ১৪ নভেম্বরের নির্বাচন আদালতের নির্দেশে স্থগিত, বিভিন্ন বিষয় নিয়ে সোসাইটির বিরুদ্ধে মামলার উদ্ভূত পরিস্থিতি, পরবর্তী করণীয় এবং সার্বিক পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা হয়‌। এসময় সোসাইটির স্থগিত নির্বাচন আগামী ২৬ জুলাই মঙ্গলবার পুনঃতফসিল করার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে যদি বিশেষ কোনো কারণে ঐদিন নির্বাচন না করা যায় তবে পরবর্তী মঙ্গলবার ২ আগস্ট নির্বাচন করার ব্যাপারে ট্রাস্ট বোর্ড এবং কার্যকরী পরিষদ নির্বাচন কমিশনকে যথাযথ পদক্ষেপ নেয়ার অনুরোধ জানায়।
নির্বাচন কমিশন ট্রাস্টি বোর্ড ও কার্যকরী পরিষদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কার্যকরী পরিষদ এবং ট্রাস্টি বোর্ডের কাছে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে সহযোগিতা কামনা করেন। সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য এবং নির্বাচন কমিশনের চেয়ারম্যান জামাল উদ্দিন জনি, ট্রাস্টি বোর্ডের সদস্য আজিমুর রহমান বোরহান, প্রফেসর দেলোয়ার হোসেন, আব্দুল হাসিম হাসনু, ওয়াসি চৌধুরী, শরাফ সরকার ও মোস্তফা কামাল পাশা বাবুল, নির্বাচন কমিশনের সদস্য আব্দুল হাকিম মিয়া, আনোয়ার হোসেন, কাওসারুজ্জমান ও রুহুল আমীন সরকার, সহ-সাধারণ সম্পাদক এম কে জামান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজ কল্যাণ সম্পাদক নাদির এ আইয়ুব, স্কুল ও শিক্ষা সম্পাদক আহসান হাবিব, কার্যকরী পরিষদের ফারহানা চৌধুরী, মঈনুল উদ্দিন মাহবুব, সাদী মিন্টু ও আবুল কাশেম চৌধুরী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV