Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের জেনারেল সেক্রেটারী কাজী রাজীব উদ্দিন আহমেদের সঙ্গে যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক জাতীয় খেলোয়ারদের মতবিনিময় (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 7 বার

প্রকাশিত: September 30, 2021 | 2:37 PM

https://www.facebook.com/USANewsNY/videos/3030606923848883

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ আর্চারি ফেডারেশন ও সাউথ এশিয়ান আর্চারি ফেডারেশনের জেনারেল সেক্রেটারী এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসেসিয়েশনের ট্রেজারার কাজী রাজীব উদ্দিন আহমেদের সঙ্গে যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক জাতীয় খেলোয়ারদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কে জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে গত ২৯ সেপ্টেম্বর বুধবার রাতে সাবেক জাতীয় ও আন্তর্জাতিক খেলোয়ারদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা এ মতবিনিময় সভার আয়োজন করে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা’র সভাপতি ও বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশার সভাপতিত্বে এবং আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক এস এম ফেরদৌসের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক জাতীয় খেলোয়ার গোবিন্দ্র দাস, সাঈদ উর রব, স¤্রাট হোসেন এমিলি, শাহজালাল মবিন, বিমল চন্দ্র তরফদার, রানা ফেরদৌস চৌধুরী, সৈয়দ এনায়েত আলী, বক্সার সেলিমমুল্লাহ সেলিম, ছোট ইউসুফ, গোলাম মোস্তফা, লাকী চৌধুরী আখী, সংগঠক ওয়াহিদ কাজী এলিন সহ কমিউনিটি নের্তৃবৃন্দ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, ইন্ডিপেন্ডেন্ট টিভির সাবেক স্পোর্টস রিপোর্টার মনিজা রহমান ও প্রবাসনিউজ.কম সম্পাদক শামীম আহমেদ।
অনুষ্ঠানে বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকার পক্ষ থেকে ওয়ার্ল্ড আর্চারির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট ক্রীড়া সংগঠক কাজী রাজীব উদ্দিন আহমেদকে উপহার সামগ্রী প্রদান করা হয়। কাজী রাজীব উদ্দিন আহমেদও তার পক্ষ থেকে যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক জাতীয় খেলোয়ারদের উপহার প্রদান করেন।
কাজী রাজীব উদ্দিন আহমেদ তার বক্তব্যে বাংলাদেশ আর্চারির ইতিহাস এবং নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের নানাদিক তুলে ধরেন। বাংলাদেশের বর্তমান ও সাবেক খেলোয়ারদের বিষয়েও কথা বলেন তিনি। আর্চারি দল নিয়ে বিভিন্ন দেশ সফরের অভিজ্ঞতাও শেয়ার করেন এ মতবিনিময় সভায়।

কাজী রাজীব উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ আর্চারি অনেক এগিয়ে গেলেও আরো উন্নতির জন্য শুধু সরকার নয় বেসরকারী সংস্থা ও প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আর্চারিকে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাওয়া সম্ভব।
কাজী রাজীব উদ্দিন আহমেদ তার সম্মানে এ অনুষ্ঠান আয়োজনের জন্য বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকার কর্মকর্তাদের বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বক্তারা তাকে অভিনন্দন জানিয়ে বলেন, যে আর্চারি বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে সেই আর্চারির ভীত রচনাকারী হচ্ছেন কৃতি সংগঠক কাজী রাজীব উদ্দিন আহমেদ। শুধু আর্চারিতেই নয় ক্রীড়াঙ্গণের অন্যান্যক্ষেত্রেও তার কৃতিত্বের ছাপ রয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা’র সভাপতি আব্দুর রহিম বাদশা কাজী রাজীব উদ্দিন আহমেদসহ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ওয়ার্ল্ড আর্চারিতে অংশ নিতে ৯ সদস্যের বাংলাদেশ আর্চারি দল নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে আসেন দল নেতা কাজী রাজীব উদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV