নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘শেখ রাসেল দিবস ২০২১’ পালিত : ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ১৮ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে যথাযোগ্য মর্যাদায় ‘শেখ রাসেল দিবস-২০২১’ পালন করা হয়। রাষ্ট্রীয়ভাবে প্রথমবারের মতো পালিত ‘শেখ রাসেল দিবস-২০২১’ এর প্রতিপাদ্য ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’।

অনুষ্ঠানের শুরুতে শহিদ শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন ভারপ্রাপ্ত কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান এবং কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। শহিদ শেখ রাসেল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের শহিদ সদস্যবৃন্দ, শহিদ বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য সকল শহিদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয় এবং শেখ রাসেল স্মরণে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এরপর শেখ রাসেল দিবস-২০২১ উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে জাতির পিতা ও তাঁর পরিবারের অন্যান্য শহিদ সদস্যসহ সকল শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের অব্যাহত সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ভারপ্রাপ্ত কনসাল জেনারেল তাঁর বক্তব্যে দিবসটির তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, শেখ রাসেল তাঁর পরিবারের এবং বঙ্গবন্ধুর অত্যন্ত স্নেহের ছিলেন। শিশু রাসেলও ঘাতকদের নির্মমতা, নিষ্ঠুরতা থেকে রেহাই পায়নি। তিনি বাংলাদেশী-আমেরিকান ও নতুন প্রজন্মের কাছে শেখ রাসেলের পরিচিতি বিশেষভাবে উপস্থাপনের আহবান জানান। তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত শেখ রাসেলসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের নিহত সকল সদস্যের আত্মার মাগফেরাত কামনা করেন।
নিউইয়র্কে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস এর অবস্থার পরিপ্রেক্ষিতে, স্বাগতিক দেশের বিধি-বিধান প্রতিপালন করে কনস্যুলেটে এই দিবস উদযাপন করা হয়।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি