Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে নতুন কনসাল জেনারেল মনিরুল ইসলামের যোগদান

অনলাইন ডেস্ক পঠিত: 97 বার

প্রকাশিত: January 29, 2022 | 3:58 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে কনসাল জেনারেল হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ মনিরুল ইসলাম। গত ২০ জানুয়ারী তিনি নতুন কনসাল জেনারেল যোগদান করেন। নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে যোগদানের আগে তিনি তুরস্কের ইস্তাম্বুলের বাংলাদেশ কনসুলেটে কনসাল জেনারেল হিসেবে কর্মরত ছিলেন। মনিরুল ইসলাম নিউইয়র্কের সাবেক কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসার স্থলাভিষিক্ত হলেন। সাদিয়া ফয়জুন্নেসা রাষ্ট্রদূত হিসাবে পদোন্নতি পেয়ে গত বছর ব্রাজিলে যোগদান করেন। মনিরুল ইসলাম নিউইয়র্ক কনস্যুলেট অফিসে বাংলাদেশ সরকারের ষোলতম কনসাল জেনারেল। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কূটনীতিক মনিরুল ইসলামের জন্ম মাদারীপুর জেলায়। শিক্ষাগত জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ থেকে অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। পাশ করার পর কিছু দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগে শিক্ষকতাও করেন মনিরুল ইসলাম। পরবর্তীতে তিনি ২০০১ সালে ২০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পররাষ্ট্র মন্ত্রালয়ে সহকারী সচিব হিসাবে যোগদান করেন। ইতোপূর্বে ইস্তাম্বুল ছাড়াও তিনি দেশের বাইরে জাপান ও নয়া দিল্লী দুতাবাসে দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালে ইস্তাম্বুলে যোগদানের আগে মনিরুল ইসলাম ঢাকায় পররাষ্ট্র মন্ত্রালয়ে ইকোনোমিক এ্যফেয়ার্সের মহাপরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেন।
দায়িত্ব গ্রহণের পর কনসাল জেনারেল মনিরুল ইসলাম কমিউনিটির সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV