Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

অনলাইন ডেস্ক পঠিত: 188 বার

প্রকাশিত: April 17, 2019 | 5:38 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ১৯৭১ সালের ১৭ই এপ্রিল বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের দিনটিকে “ঐতিহাসিক মুজিবনগর দিবস” হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করে।


দিবসটি উপলক্ষ্যে ১৭ এপ্রিল কনস্যুলেট জেনারেল -এ একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনপূর্বক এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠান শেষে তাঁদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দিবসটি উপলক্ষ্যে ঢাকা থেকে প্রেরিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা মহান স্বাধীনতা যুদ্ধচলাকালে মুজিবনগর সরকারের ঐতিহাসিক ভূমিকা তুলে ধরেন। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশের অভ্যূদয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনন্য অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এসময় তিনি নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত মুজিবনগর সরকার গঠনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন।


কনসাল জেনারেল প্রবাসে বসবাসরত নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের মহান স্বাধীনতার সঠিক ইতিহাস জানানোর আহবান জানান। এ সময় তিনি সকলকে স্বাধীনতার চেতনাকে ধারণ করে জাতির পিতার স্বপ্ন “সোনার বাংলা” প্রতিষ্ঠার জন্য সকলকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ নেতৃত্ব কিভাবে বাংলাদেশকে আজ উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে, কনসাল জেনারেল তাঁর বক্তব্যে সেটি তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কনস্যুলেট জেনারেলের কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও ঢাকা থেকে আগত অন্যান্য সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV