নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে জাতীয় শোক দিবস পালন : সেবার মান আরো উন্নত করার তাগিদ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্কে আজ সকাল ১০টায় যথাযথ ভাবগাম্ভীর্যে জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে জাতীয় শোক দিবস পালনের সূচনা হয়।

কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা কর্তৃক জাতীয় পতাকা অর্ধনমিতকরনের মাধ্যমে জাতীয় শোক দিবসের প্রথম পর্বের কর্মসূচী শুরু করা হয়। তিনি কনস্যুলেটের সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। জাতির পিতা, তাঁর পরিবারের শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

কনসাল জেনারেল মিজ্ সাদিয়া ফয়জুননেসা জাতির পিতার বর্ণাঢ্য জীবন সম্পর্কে আলোচনা করেন এবং তাঁর স্বপ্নের ‘সোনার বাংলা’ বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন – “ডিজিটাল বাংলাদেশ”, “ভিশন-২০২১” এবং “ভিশন-২০৪১” বাস্তবায়নের লক্ষ্যেও সবাইকে সম্মিলিতভাবে কাজ করার উদাত্ত আহবান জানান। বিশেষতঃ তিনি কনস্যুলেটের সার্বক্ষণিক (২৪/৭) সেবার মান আরো উন্নত করার লক্ষ্যে সুদৃঢ়ভাবে কাজ করার জন্য কনস্যুলেটের সকল কর্মকর্তা/কর্মচারীদের তাগিদ দেন। এছাড়াও কনসাল জেনারেল ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও ২০২১ সালে আমাদের মহান স্বাধীনতার সুর্বর্ণজয়ন্তী উদযাপনে নিউইয়র্ক এবং এর পার্শ্ববর্তী অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশী-আমেরিকান কমিউনিটিকে সাথে নিয়ে তাৎপর্যপূর্ণ এই বর্ষদু’টি সক্রিয়ভাবে পালনের প্রস্তুতি নিতে আহবান জানান।
আলোচনায় অংশগ্রহণ করেন কাউন্সেলর আয়েশা হক, কাউন্সেলর ও দূতালয় প্রধান চৌধুরী সুলতানা পারভীন, প্রথম সচিব মোঃ শামীম হোসেন এবং কনস্যুলার সহকারী মোঃ আকিব হাসান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরিবারের অন্যান্য শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও দেশের অব্যাহত সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন প্রথম সচিব মোঃ শামীম হোসেন।
শোক দিবসের প্রথম পর্বটি পরিচালনা করেন কাউন্সেলর ও দূতালয় প্রধান চৌধুরী সুলতানা পারভীন। উলে−খ্য, দ্বিতীয় পর্বে আজ সন্ধ্যা ৮ টায় কনস্যুলেট জেনারেলে বাংলাদেশী-আমেরিকান কমিউনিটির উপস্থিতিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK