Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও বিশেষ দোয়া (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: August 16, 2019 | 12:47 PM

https://www.facebook.com/USANewsNY/videos/492080751607418/

https://www.facebook.com/USANewsNY/videos/464468924132694/

https://www.youtube.com/watch?v=J9CbLYWIbHI&t=67s

https://www.youtube.com/watch?v=qsNVgykczxc

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্কে ১৫ আগস্ট সন্ধ্যায় যথাযথ ভাবগাম্ভীর্যে জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে দিবসের দ্বিতীয় কর্মসূচী হিসেবে বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা কর্তৃক জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে জাতীয় শোক দিবসের প্রথম পর্বের কর্মসূচী শুরু করা হয় সকাল ১০ টায়।
দ্বিতীয় পর্বের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবনের উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। পরে জাতির পিতা, তাঁর পরিবারের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। শোক দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করা হয়। আলোচনা সভায় বক্তারা জাতির পিতার বর্ণাঢ্য জীবন ও অর্জন সম্পর্কে আলোকপাত করেন। তারা বঙ্গবন্ধুর স্বপ্ন ‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নের্তৃত্বে সমবেতভাবে কাজ করে একটি উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার আহবান জানান।

আলোচনা পর্বে অন্যান্যদের মধ্যে জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বক্তব্য রাখেন।
শোক দিবস উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত কুইন্স এর এ্যালমহার্স হাসপাতালে স্বেচ্ছায় যে রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়েছিল, সেটিকে স্বাগত জানিয়ে কনস্যুলেট জেনারেল এবং জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন রক্তদাতাদের মাঝে সনদপত্র বিতরণ করে।
অনুষ্ঠানে স্থানীয় মুক্তিযোদ্ধা, বাংলাদেশ কমিউনিটির সদস্য, সাংবাদিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলোর প্রতিনিধিগণ, জাতিসংঘে স্থায়ী মিশন এবং কনস্যুলেট জেনারেল এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরিবারের অন্যান্য শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও দেশের অব্যাহত সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV