নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেডে অংশ নিচ্ছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধারা
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশের স্বাধীনতা দিবসের ৫০বছর পূর্তি উপলক্ষে নিউইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত বাংলাদেশ প্যারেডে অংশ নেবেন দু’জন বীরপ্রতীক ও একজন বীরবিক্রম। তারা হচ্ছেন বীরপ্রতীক ক্যাপ্টেন সায়ীদ মোহাম্মদ ও মমতাজ হাসান এবং বীরবিক্রম আবদুল মালেক। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বের যে দুজন মহিলা মুক্তিযোদ্ধা বীরপ্রতিক খেতাব অর্জন করেছেন। তার মধ্যে অন্যতম ক্যাপ্টেন সিতারা বেগম থাকেন যুক্তরাষ্ট্রের মিশিগানে। তাঁকেও আমন্ত্রণ জানানো হয়েছে। অসুস্থতার কারণে তিনি যোগ দিতে না পারলেও স্বাধীনতার ৫০ বছর পালনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি অভিনন্দন জানিয়েছেন উদযাপন পরিষদের আহ্বায়ককে। এই অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে থাকবেন কাদেরীয়া বাহিনীর অন্যতম বীর মুক্তিযোদ্ধা ডঃ নূরন নবী। থাকেবেন মুক্তির গান এর চিত্রগ্রাহক মার্কিন সহ-মুক্তিযোদ্ধা লিয়ার লেভিন। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এবছর আমেরিকায় বসবাসরত ৫জন প্রবীণতম মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদাণ করা হবে বলে আহ্বায়ক তাজুল ইমাম জানান। তিনি আরো জানান যুক্তরাষ্ট্রে বসবাসরত সকল মুক্তিযোদ্ধাকে আমরা সম্মানিত করতে চাই এই অনুষ্ঠানের মাধ্যমে। প্রবাসে বসবাসরত মুক্তিযোদ্ধাদের বাংলাদেশের পতাকা দিয়ে বানানো উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে থাকবেন কথাসাহিত্যিক আনিসুল হক, শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাসহ ঢাকা থেকে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দেয়ার জন্য আসা অতিথিবৃন্দ। আনন্দধ্বনী, উদীচী শিল্পী গোষ্ঠী, সুর ও ছন্দ এবং সঙ্গীত পরিষদ দলগতভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সকাল ১০টা থেকে শুরু হবে জ্যাকসন হাইটেসর ডায়ভারসিটি প্লাজায় সাজ-সজ্জার কাজ। এরপর ১১টায় অনুষ্ঠান শুরু। ৪৬ কবি পড়বেন ৪৬টি স্বাধীনতার কবিতা। দুপুর ১টায় শিশু-কিশোরদের অংকন ও রচনা প্রতিযোগিতা শুরু হবে ইত্যাদি রেস্টুরেন্টের দোতলায়। বিকেল ৫টায় শুরু হবে প্যারেড। সকলকে অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য আহ্বায়ক তাজুল ইমাম আহ্বান জানিয়েছেন।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের