Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ ল’সোসাাইটি ইউএসএ’র একুশে উৎযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 7 বার

প্রকাশিত: February 24, 2022 | 11:29 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ ল’সোসাাইটি ইউএসএ এর উদ্যোগে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে মহান একুশে ফ্রেব্রুয়ারী এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপন করা হয়। দিবসের প্রথম প্রহরে জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে বায়ান্নোর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। সোসাইটির সভাপতি এ্যাডভোকেট মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে উপদেষ্টা এটর্নী মঈন চৌধুরী, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল সহ সংগঠনের অনেকেই অংশগ্রহন করেন।
জ্যাকসন হাইটস বিজনেস এসোসিয়েশনের উদ্যোগে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নিউইয়র্কের বিভিন্ন পেশাজীবী সংগঠন এখানে একত্রিত হয়। এ যেনো প্রবাসে বাংলা ভাষাভাষীদের মিলনমেলা এক খন্ড বাংলাদেশ।

শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পর বাংলাদেশ ল’সোসাইটির আয়োজনে স্থানীয় কাবাব কিং রেষ্ট্যুরেন্টে বায়ান্নোর ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ্যাডভোকেট মোঃ নাসির উদ্দিন এবং সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল। আলোচনায় অংশ নেন উপদেষ্টা এটর্নী মঈন চৌধুরী, সাবেক সম্পাদক এ্যাডভোকেট শাহ মোঃ বখতিয়ার আলী, সহ-সভাপতি এ্যাডভোকেট রুবিনা মান্নান, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট পর্না ইয়াসমিন, কোষাধ্যক্ষ মাহবুব আলম, সাংষ্কৃতিক সম্পাদক এ্যাডভোকেট রেদোয়ানা রাজ্জাক, কার্যকরী সদস্য সোনিয় সুলতানা, সদস্য এ্যাডভোকেট মাহবুবার রহমান বকুল, সদস্য এ্যাডভোকেট রেজবুল কবির এবং এ্যাডভোকেট সেলিম প্রমুখ।
বক্তাগণ ভাষা আন্দোলন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। মাতৃভাষার জন্য এই আত্মত্যাগ বাংলার ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে এবং যারা এই অধিকার কেরে নিতে চেয়েছিলো তারা ইতিহাসে নিন্দিত হয়েই থাকবে। বক্তারা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
আলোচনাসভা শেষে এটর্নি মঈন চৌধুরীর সৌজন্যে নৈশ ভোজের আয়োজন করা হয়। নৈশ ভোজের পর সভাপতি এ্যাডভোকেট মোঃ নাসির উদ্দিন সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV