Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটির পারিবারিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণী

অনলাইন ডেস্ক পঠিত: 117 বার

প্রকাশিত: October 17, 2019 | 3:05 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ ল’ সোসাইটি ইউএ্সএ ইনক-এর উদ্যোগে পারিবারিক সন্ধ্যা, নৈশ্যভোজ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ১৩ অক্টোবর রাতে। জ্যাকসন হাইট্সের পালকি হলে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে ল’ সোসাইটির সদস্যরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে সেখানে যোগ দেন। ল’ সোসাইটির পারিবারিক সন্ধ্যায় সোসাইটির যেসব সদস্যদের সন্তানরা ও পরিবারের সদস্যরা শিক্ষা ক্ষেত্রে, পেশাগত জীবনে বিশেষ অবদান রাখছেন তাদেরকে সম্মানসূচক প্রোক্লেমেশন প্রদান করে। সার্টিফিকেট তুলে দেওয়া ছাড়াও তাদের বিভিন্ন ধরনের উপহার প্রদান করা হয়। এই প্রথম ল’ সোসাইটি তাদের সদস্যদের পরিবারের সদস্যদের দক্ষতা, শিক্ষা, পেশা ও স্টুডেন্ট লাইফে বিশেষ অবদান ও একস্ট্রা ক্যারিকুলার এক্টিভিটিজের জন্য এই পুরস্কার প্রদান করে।

এরমধ্যে ছিলেন প্রায় ৩০ জন স্টুডেন্ট ও পেশাগত ভাবে সফল ব্যক্তি। যারা পুরস্কার পেয়েছে এরমধ্যে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্ত স্টুডেন্ট যেমন রয়েছে, তেমনি রয়েছে আন্তর্জাতিক দাবা ফেডারেশনের চেজ প্লেয়ার, শিল্পী, বিশ্ববিদ্যালয় পড়–য়া স্টুডেন্ট, জুনিয়র আরওটিসির কমান্ডার, নিউইয়র্ক পুলিশের গোয়েন্দা বিভাগের একজন কর্মকর্তাসহ বিভিন্ন জন। ল’ সোসাইটির এই পুরস্কার পেয়ে শিশু কিশোররা অত্যন্ত আনন্দিত। কারণ তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে বাবা-মায়ের সামাজিক ও পেশাগত সংগঠন থেকে এই প্রথম তাদের যোগ্যতার স্বীকৃতি পেল। ব্যতিক্রম ছিল অন্যান্য অনুষ্ঠানে বক্তৃতা পর্ব বেশি থাকলেও এই অনুষ্ঠানে তেমন বক্তৃতা পর্ব ছিল না। বক্তা ছিলেন পুরস্কার প্রাপ্তরাই। তারা তাদের অভিজ্ঞতা বর্ননা করেছেন। সবাইকে জানিয়েছে নিজেদের যোগ্যতার কথা, কার কী এচিভমেন্ট আছে সেই সব বিষয়ে। আগামী দিনে কে কী হতে চান সেই সম্পর্কেও অনেকেই বলেছেন। মেজর (অব.) প্রফেসর এডভোকেট ওয়াজি উলাহ অনুষ্ঠানে তার পক্ষ থেকে ল’ সোসাইটির জন্য নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য ল’ সোসাইটির ছয় জনকে সম্মাননা জানান। তিনি তাদের হাতে ক্রেস্ট তুলে দেন। তিনি যাদেরকে ক্রেস্ট প্রদান করেন এরমধ্যে ছিলেন, ল’ সোসাইটির সভাপতি কাজী শামসুদ্দোহা, এডভোকেট কাইয়ূম চৌধুরী, সাবেক সভাপতি মাহমুদ আলী বাবুল, সাবেক সাধারণ সম্পাদক শাহ বখতিয়ার, সেক্রেটারী এডভোকেট লুৎফর রহমান হিমেল, কোষাধ্যক্ষ এডভোকেট মো: মাহবুব আলম এবং এডভোকেট ফেরদৌস আলম ভূঁইয়া। ল’ সোসাইটির সভাপতি কাজী শামসুদ্দোহা ও মেজর (অব.) প্রফেসর এডভোকেট ওয়াজি উল্লাহকে ক্রেস্ট প্রদান করেন।

ল’ সোসাইটির অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারী এডভোকেট লুৎফর রহমান হিমেল ও এডভোকেট মো: মাহবুব আলম। অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সানিসাইড মসজিদের ইমাম ও খতিব কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত পরিচালনা করেন। সেখানে তিনি প্রত্যেক স্বামীকে তার স্ত্রীর সঙ্গে সদ্বব্যবহার, সন্তানদের প্রতি আরও যতœশীল হওয়ার কথা বলেন। তিনি বলেন, এই দেশে অনেকেই পারিবারিক সমস্যার সম্মুখীন হন। পরিবারে ভাঙ্গনও দেখা দেয়। কিন্তু আপনারা যদি স্ত্রীর প্রতি আরো শ্রদ্ধাশীল ও যতœশীল হন, সন্তানদের প্রতি আরও মনোযোগ দেন এবং তাদের প্রতি যতœশীল হন তাহলে দেখবেন সংসার ভাল থাকবে, সন্তানরাও মানুষ হবে, সেই সঙ্গে পরিবারে শান্তি আসবে। সন্তানদের উদ্দেশ্যে তাদেরকে বাবা মা ও পরিবারের অভিভাবকদের কথা শোনার জন্য অনুরোধ করেন। তিনি বলেন, তোমাদেরকে মনে রাখতে হবে কখনোই কোন বাবা মা তার সন্তানের খারাপ চান না। সব বাবা-মাই চান তার সন্তান সবচেয়ে সেরা হবে। সেই হিসাবেই তারা চেষ্টা করে যান। তাই তোমরা জীবনে প্রতিষ্ঠিত হতে হলে বাবা, মায়ের কথা শুনবে। তিনি সবার সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে এর পরই বাংলাদেশের জাতীয় সংগীত ও আমেরিকার জাতীয় সংগীত বাজানো হয়। এই সময়ে সবাই দাঁড়িয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শণ করেন। এরপর বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে ও বিভিন্ন সময়ে যাদেরকে বিভিন্ন অনাকাঙ্খিত ঘটনার মাধ্যমে হারাতে হয়েছে তাদের সকলের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ল’ সোসাইটির সভাপতি কাজী শামসুদ্দোহা, মেজর (অব.) প্রফেসর এডভোকেট ওয়াজি উল্লাহ, এডভোকেট কাইয়ূম চৌধুরী, মাহমুদ আলী বাবুল, সাবেক সাধারণ সম্পাদক শাহ বখতিয়ার প্রমুখ।
কাজী শামসুদ্দোহা তার বক্তৃতায় সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি ২০০৩ সালে ল’ সোসাইটি গঠন করার কথা উল্লেখ করেন। বলেন সেই সময়ের কথা। তিনি প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন। তিনি শুরুতে যেসব সদস্যরা ছিলেন তাদের নাম বলেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। প্রতিষ্ঠাতাকালীন সদস্যদের মধ্যে অনুষ্ঠানে বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। তিনি অনুষ্ঠানটি উপভোগ করার আহ্বান জানিয়ে তার বক্তব্য শেষ করেন। সেক্রেটারী লূৎফর রহমান হিমেল তার বক্তৃতায় শিক্ষার গুরুত্ব তুলে ধরেন ও নতুন প্রজন্মকে কিভাবে প্রকৃত শিক্ষার উপর গুরুত্ব দেওয়া যায় সেই সম্পর্কে কথা বলেন।
এরপর বক্তৃতা করেন বাংলাদেশের আইনজীবী ও হবিগঞ্জের সংসদ সদস্য আব্দুল মজিদ খান মজলিস। তিনি তার সবংর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। হবিগঞ্জ বাসী তাকে সবংর্ধনা দেন। তিনি একজন আইনজীবী হওয়াতে তাকে ল’ সোসাইটির নেতৃবৃন্দ তাদের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানান। তিনি তা গ্রহণ করেন ও অনুষ্ঠানে যোগ দেন। তিনি বলেন, আমি আপনাদের এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে সম্মানিত বোধ করছি। আপনাদের এই আয়োজনকে আমি স্বাগত জানাচ্ছি। তিনি সকলের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের মধ্যে দশজন বক্তৃতা করে। তারা তাদের নিজেদের সম্পর্কে তথ্য তুলে ধরার পাশাপাশি তাদের অনুভূতি তুলে ধরে।
অনুষ্ঠানে যারা পুরস্কার লাভ করে এরমধ্যে ছিল -ইশমাম রায়শাহ্রার সাদমান জোহায়ের, আর্শিয়ানা নওশীন বিন্তে মাহবুব, জাইমা ওয়াহেদ, সৈয়দ সাইদুল ইসলাম, সাইয়ান আহমেদ, আব্দুল হাই কাইয়ূম, খুজিস্তা উমামা, ফাহমিদা, আয়ান আলম, শাহ মাহীন, আনিকা ফারহীন হক, তাহসীন এ নিবীর, সানজিদা ইমাম, আব্দুল ওয়াজেদ মাহিম, মুনতাহা জাহান, সৈয়দ আহনাফ দেওয়ান, ফাতিয়া শাহ, রাইদা আলী, নুসরাত আরা সিদ্দীক খান, মাহফুজ আহমেদ খান, ফাতিমা জাহান সুরভী, ফারদীন হাসান, রাশাদ মজুমদার প্রমুখ । যারা উপস্থিত থাকতে পারেননি তাদের পক্ষে তাদের বাবা অথবা মা পুরস্কার গ্রহণ করেন।
আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন, ল’ সোসাইটির সাবেক সভাপতি মোহাম্মদ আলী বাবুল, উপদেষ্টা এডভোকেট মোঃ জাকির, নির্বাচন কমিশনার এডভোকেট আবুল কালাম আজাদ, নির্বাচন কমিশনার এডভোকেট আজাদ তালুকদার, নির্বাচন কমিশনার আব্দুর রশিদ, এডভোকেট কাইয়ূম চৌধুরী, এডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, এডভোকেট লূৎফর রহমান, এডভোকেট এম এম আলম, এডভোকেট মোহম্মদ তালুকদার, এডভোকেট মিজানুর রহমান, এডভোকেট মোঃ সালাউদ্দিন, এডভোকেট ফাতিমা আক্তার, এডভোকেট তপন সেন, এডভোকেট রিতেন্দ্র বি দেব, এডভোকেট মোহাম্মদ আশরাফুল মোল্লা, এডভোকেট মোঃ সাইদুর রহমান, এডভোকেট মোঃ আব্দুর রশিদ, এডভোকেট শাহজাহান মিয়া, এডভোকেট পর্ণা ইয়াসমিন, এডভোকেট সাব্বির আহমেদ, এডভোকেট মোঃ মোশরারফ হোসেন, এডভোকেট এ এফ এম মোঃ জোবায়ের হোসেন, এডভোকেট মোঃ নুরুল ইসলাম, এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, এডভোকেট মোঃ রহমান, এডভোকেট মাহবুবুর রহমান বকুল, এডভোকেট মাসুদ সরকার, এডভোকেট এ কে আজাদ তালুকদার, এডভোকেট মোঃ আবুল কালাম আজাদ, এডভোকেট ইফতেখার আহমেদ চৌধুরী, এডভোকেট মোঃ আলম, এডভোকেট রুবিনা মান্নান,এডভোকেট মাসুদ সরকার, এডভোকেট সনিয়া সুলতানা, এডভোকেট মাসুদা সরকার, এডভোকেট সুবীর কে সরকার, নইম ইউ আহমেদ, এডভোকেট রঞ্জন দে, এডভোকেট শ্যামল দাস গুপ্ত, এডভোকেট ফেরদৌস আলম ভূঁইয়া, এডভোকেট মোঃ নুরুল ইসলাম মইনুল প্রমুখ। অনুষ্ঠানিটি সার্বিকভাবে অতিথিরা উপভোগ করেন। সব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তার ফাঁকে চলে নৈশ্যভোজ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV