Sunday, 25 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির বিজয় ও সাংস্কৃকিত উৎসব থেকে আশুলিয়ায় গার্মেন্টস ফ্যাক্টরীতে অগ্নিকান্ডে দায়ীদের শাস্তির দাবি

অনলাইন ডেস্ক পঠিত: 62 বার

প্রকাশিত: November 27, 2012 | 7:19 AM

ইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক : নিউইয়র্কে সর্বজনীন সামাজিক সংগঠন হিসেবে পরিচিত ‘বাংলাদেশ সোসাইটি’র নির্বাচনে ‘কামাল-রহিম’ প্যানেল জয়ী হওয়ায় বিরাট বিজয় উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।২৫  নভেম্বর উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত এ বিজয়-উৎসব থেকে আশুলিয়ায় গার্মেন্টস ফ্যাক্টরীতে অগ্নিকান্ডে দায়ীদের শাস্তির দাবি করা হয়েছে। গার্মেন্টস ফ্যাক্টরীতে অগ্নিকান্ডের ঘটনা রোধকল্পে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্যও সরকারের প্রতি আহবান জানিয়েছে প্রবাসীরা। কয়েক সপ্তাহ আগে প্রবাসের বৃহত্তম এ সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজয় উৎসবটি পরিণত হয় আশুলিয়ায় গার্মেন্টস ফ্যাক্টরীতে মর্মান্তিক অগ্নিকান্ডের হতাহতদের প্রতি সমবেদনা সমাবেশে। এতে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যক্তিরা। সমাবেশে কম্যুনিটির সর্বস্তরের প্রতিনিধিত্বকারী ব্যক্তিবর্গ সপরিবারে অংশ নেন। অনুষ্ঠানে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় অগ্নিকান্ডে নিহতদের আত্মার শান্তি কামনায়। অনুষ্ঠানে বিজয়ীরা সংকল্প ব্যক্ত করেন যে, তারা বাংলাদেশের সার্বিক কল্যাণে কাজ করবেন। কম্যুনিটির মানুষের সমস্যায় পাশে দাঁড়াবেন। বিকাল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে বিজয় উৎসব। এতে দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা পরিবেশন করেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নৃত্য, সংঙ্গীত, কৌতুক, কবিতা আবৃতি ও যাদু প্রদর্শন সহ নানা পরিবেশনা প্রাণভরে উপভোগ করেন হল ভর্তি দর্শকরা। বিজয় উৎসবে রসগোল্লা, গড়ম গড়ম জিলাপি  আর ঝাল জাল মুড়ি দিয়ে সবাইকে আপ্যায়ন করা হয়। ছিল নৈশ ভোজও।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ