নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি অব বঙ্কস’র ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে ধর্মীয় উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি অব বঙ্কস’র ইফতার ও দোয়া মাহফিল। বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের আলআকসা রেষ্টুরেন্টে গত সোমবার এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দল-মত নির্বিশেষে বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন এ ইফতার অনুষ্ঠানে।
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সাহেদ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেবুল খান মাহবুবের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ সোসাইটি অব বঙ্কস’র উপদেষ্টা আব্দুস শহিদ, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক উপদেষ্টা জুনেদ আহমেদ চৌধুরী ও মাহবুব আলম, উপদেষ্টা আব্দুর রব দলা মিয়া, রফিকুল ইসলাম, মো. আব্দুল মুহিত ও হেদায়েতুল ইসলাম, মামুন’স টিউটরিয়ালের প্রিন্সিপাল মূলধারার ম্যাথ টিচার শেখ আল মামুন, বাংলাদেশ-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ শামীম মিয়া, বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকন, পাকচেস্টার ফ্যামেলি ফার্মেসীর কর্ণধার গৌরব কোঠারি, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট আবদুল বাছির খান, কমিউনিটি এক্টিভিস্ট কফিল আহমদ চৌধুরী, মখন মিয়া, এস আর লিঙ্কন, সালেহ উদ্দিন সাল, আবুল খায়ের আখন্দ, নাদির খান, মারুফ আহমেদ, জুয়েল চৌধুরী, জুঁই ইসলাম, লিয়াকত আলী, সাদেকুর রহমান সুফিয়ান, আবু বকর দাউদ, সিদ্দিকুর রহমান, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সহ সভাপতি তৌকিকুর রহমান ফারুক, সৈয়দা মাহমুদা কবির ও সামাদ মিয়া জাকের, সহ সাধারণ সম্পাদক শামীম আহমদ, কোষাধ্যক্ষ মো: আলী রাজা, প্রচার সম্পাদক মো: ইমরান আলী, দপ্তর সম্পাদক হুমায়ুন কে সোহেল, যুব ও ক্রীড়া সম্পাদক নোমান আহমদ, ধর্ম ও সমাজ সেবা সম্পাদক কাজীরুল ইসলাম, সাত্যিক সম্পাদক মো: মারুফ রশিদ, কার্যকরী সদস্য ফখরুল ইসলামসহ বাংলাদেশী কমুনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিল ও দোয়া মুনাজাত পরিচালনা করেন মুক্তিযোদ্ধা আবু কায়সার চিশতী। দোয়া মুনাজাতে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনা করা হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আবিদ হোসেন মোল্লাহ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ সোসাইটি অব বঙ্কস’র কর্মকর্তারা।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ