Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস’র ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ উৎসব (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 65 বার

প্রকাশিত: August 22, 2019 | 11:47 PM

https://www.facebook.com/USANewsNY/videos/384793248886068/

https://www.youtube.com/watch?v=7jVvdNeIH8A

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশী-আমেরিকান ছাত্র-ছাত্রীর মাঝে ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ করেছে উত্তর আমেরিকার অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস। পার্কচেস্টার ফ্যামিলি ফার্মিসির সৌজন্যে নিউইয়র্ক সিটির বিভিন্ন স্কুলে অধ্যয়নরত বাংলাদেশী কমিউনিটির প্রায় এক হাজার ছাত্রী-ছাত্রীর মাঝে বিনামূল্যে এসব স্কুল সাপ্লাই বিতরণ করে সংগঠনটি। গত ২১ আগস্ট বুধবার ব্রঙ্কসের বাংলাবাজার-স্টারলিং এলাকায় ইউনিয়ন পোর্ট রোডের গোল্ডেন প্যালেসে আয়োজন করা হয় এ বর্ণাঢ্য অনুষ্ঠানের। আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে প্রবাসী বাংলাদেশীদের সন্তানদের মাঝে এসব স্কুল সামগ্রী বিতরণ করেন সংগঠনের কর্মকর্তারা। অনুষ্ঠানে আনন্দ-উচ্ছ্বাসে ছাত্রী-ছাত্রীরা গ্রহণ করে এসব স্কুল সামগ্রী। এ সময় ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরা ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সাহেদ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অনুষ্ঠানের স্পন্সর পার্কচেস্টার ফ্যামিলি ফার্মিসির প্রেসিডেন্ট অ্যান্ড সিইও ফার্মাসিস্ট গৌরব কোঠারী (মি. জি)। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন তরুন সিপিএ আহাদ আলী, সংগঠনের সাবেক সভাপতি আবদুস সহীদ, উপদেষ্টা আব্দুর রব দলা মিয়া, জুনেদ চৌধুরী, মাহবুব আলম, মোঃ শামীম মিয়া, সহ সভাপতি তৌফিকুর রহমান ফারুক, আল আকসা রেষ্টুরেন্টের জেনারেল ম্যানেজার আলী হায়দার প্রমুখ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক বাংলা পত্রিকা ও টাইম টিভির সিইও আবু তাহের, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাউদ্দিন, সাপ্তাহিক বাংলা পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান, কমিউনিটি এক্টিভিস্ট আবদুল মুহিত, আমিনুল ইসলাম চুন্নু, রফিকুল ইসলাম, মুকিত চৌধুরী, এম ডি আলা উদ্দিন, মো. মোতাসিন বিল্লাহ তুষার, শ্যামল কান্তি সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল সিপিএ আহাদ অ্যান্ড কোঃ, আল আকসা রেষ্টুরেন্ট ও মার্কস হোম কেয়ার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ফার্মাসিস্ট গৌরব কোঠারী (মি. জি) বলেন, নতুন প্রজন্মের সন্তানদের উৎসাহ দেয়ার জন্য ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ কর্মসূচির সাথে যুক্ত হতে পেরে তিনি নিজকে ধন্য মনে করেন। তিনি বলেন, নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা কমিউনিটির জন্য গৌরব ও সম্মান বয়ে আনবে এ প্রত্যাশা সকলের।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তারা নতুন প্রজন্মের সন্তানদের উৎসাহ দেয়ার এ ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন।
সংগঠনের সভাপতি সাহেদ আহমদ ও সাধারণ সম্পাদক শামীম আহমদ সকলকে ধন্যবাদ জানিয়ে তাদেও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
তারা বলেন, প্রবাসী বাংলাদেশীদের এ প্রজন্মের সন্তানদের উৎসাহ দিতে বিগত ৮ বছর যাবত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস বাঙালী ছাত্র-ছাত্রীদের মাঝে ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ করে আসছে। সবসময় তাদের সাথে থাকার জন্য তারা পার্কচেস্টার ফ্যামিলি ফার্মিসির স্বত্বাধিকারী ফার্মাসিস্ট গৌরব কোঠারী (মি. জি) কে বিশেষ ধন্যবাদ জানান।
উল্লেখ্য, নিউইয়র্কে জুলাই-আগস্ট শিক্ষা প্রতিষ্ঠানে সামার ভেকেশান শেষে আগামী ৫ সেপ্টেম্বর নতুন শিক্ষা বর্ষের ক্লাস শুরু হবে। শিক্ষা বর্ষের শুরতেই ছাত্রী-ছাত্রীদের স্কুল সাপ্লাই একটি অত্যাবশ্যকীয় অনুষঙ্গ। এসকল স্কুল সাপ্লাইর জন্য অভিভাবকদের অনেক অর্থ ব্যয় করতে হয়। ফ্রি স্কুল সাপ্লাই বিতরণের মাধ্যমে প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের পাশাপাশি বিগত ৮ বছর যাবত অভিভাকদের অর্থ সাশ্রয়েরও সুযোগ করে দিচ্ছে সংগঠনটি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV