নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ সহ করোনায় মৃত্যুবরণকারীদের জন্য বিশেষ দোয়া
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক : মরণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ সহ মৃত্যুবরণকারীদের যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের জন্য বিশেষ দোয়ার করা হয়েছে। পবিত্র রমজান উপলক্ষ্যে এই বিশেষ কর্মসূচী গ্রহণ করা হয়েছে মরহুম কামাল আহমেদ-এর পরিবার ও শুভাকাঙ্খীদের উদ্যোগে। টেলি কনফারেন্স যোগে পুরো রমজান জুড়েই বিকেল ৬টা ১৫ মিনিট থেকে চলবে এই কর্মসূচী। খবর ইউএনএ’র।
উক্ত কর্মসূচী চলাকালীন সময়ে ১-৬১৭-৬৯১-৮৭৩১ নম্বরে কল করে যে কেউ এই বিশেষ দোয়াঅনুষ্ঠানে যোগ দিতে পারবেন বলে সংশ্লিষ্টরা জানান। অনুষ্ঠানটিতে আলোচনাও থাকছে। এটি পরিচালনা করছেন ব্রুকলীনের বিএমএমসিসি ইসলামিক স্কুলের প্রিন্সিপ্যাল মাওলানা রশীদ আহমদ।
এদিকে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগেও করোনায় মৃত্যুবরণকারী সোসাইটির সভাপতি কামাল আহমেদ, কার্যকরী সদস্য আজাদ বাকির এবং ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ফখরুল মোহাম্মদ ইসলাম দেলোয়ারের শশুর মরহুম আব্দুস সালাম খান, সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টা মুক্তযোদ্ধা মনির হোসেনের স্ত্রী সহ সদ্য প্রয়াত সকল প্রাসীর জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়। গত ২৬ এপ্রিল রোববার সন্ধ্যা ৭টায় আয়োজিত বিশেষ এই দোয়া মাহফিল বিভিন্ন টিভি চ্যানেল, ইউটিউব ও ফেসবুকে একযোগে প্রচার করা হয়। এই অনুষ্ঠানে বিশেষ আলোচনা ও দোয়া পরিচালনা করেন শাইখ আল্লামা মোহাম্মদ গোলাম সারওয়ার সাঈদী।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং