নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি’র সাবেক কার্যকরী সদস্য আজাদ বাকিরের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী বাংলাদেশ সোসাইটির কার্যকরী সদস্য বাকির আজাদ স্মরণে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৬ এপ্রিল বুধবার জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় আজাদ বাকির স্মৃতি পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। আজাদ বাকিরের বন্ধু মো. আনোয়ারুল ইসলাম এবং মোঃ আমিনুল ইসলাম চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের ইমাম মাওলানা মোজাম্মেল। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
অনুষ্ঠানে কমিউনিটির প্রিয়মুখ বাকির আজাদকে স্মরণ করে তার বিদেহী আতœার মাগফেরাত কামনা করা হয়।
আজাদ বাকিরকে নিয়ে স্মৃতিচারণ করেন বাংলাদেশ সোসাইটি’র প্রধান নির্বাচন কমিশনার জামাল আহমেদ জনি, সাবেক সহ সভাপতি মহি উদ্দিন দেওয়ান, বৃহত্তর কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি এমদাদুল হক কামাল, কমিউনিটি এক্টিভিস্ট মোস্তফা কামাল পাশা বাবুল, সামসুল ইসলাম মজনু, মোঃ সিরাজুল ইসলাম খান, এম বদরুল হক আজাদ, আলমগীর খান আলম, কাজী তোফায়েল ইসলাম, ছৈয়দ এম কে জামান, সাঈদুর রহমান সাঈদ, এইচ এম ইকবাল, প্রবীন সাংবাদিক জয়নাল আবেদীন, বীর মুক্তিযাদ্ধা মশিউর রহমান, মাওলানা আবুল কালাম প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রনায়ক হেলাল খান, কমিউনিটি এক্টিভিস্ট গিয়াস আহমেদ, আজিমুর রহমান বোরহান, আনোয়ার হোসেন, ডা. খন্দকার মাসুদুর রহমান, আবুল কালাম, মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, বশির আহমেদ, আহসান হাবিব, কাশেম চৌধুরী, মাইনউদ্দিন মাহবুব, আব্দুল জলিল তিতুমীর, শাহাদৎ হোসেন রাজু, ফারুক চৌধুরী, নিয়াজ আহমেদ জুয়েল, সুলেমান মজুমদার, মাইনউদ্দিন, মনির আহমেদ, জাহাঙ্গির সোহরাওয়ার্দি প্রমুখ।
ইফতার মাহফিলে বাকির আজাদ ছাড়াও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী বাংলাদেশ সোসাইটির সভাপতি মরহুম কামাল আহমেদ, সহ সভাপতি আবুল খালেক খায়েরের আত্মার মাগফিরাত কামনা সহ কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অনুষ্ঠানের অন্যতম আয়োজক আজাদ বাকিরের বন্ধু মো. আনোয়ারুল ইসলাম। তিনি আজাদ বাকির স্মৃতি পরিষদকে এগিয়ে নেয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
আজাদ বাকির বাকির স্মরণে আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিল দল-মত নির্বিশেষে বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion