Thursday, 4 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি অব বঙ্কস’র ইফতার ও দোয়া মাহফিল (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 145 বার

প্রকাশিত: April 26, 2022 | 12:23 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ধর্মীয় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি অব বঙ্কস’র ২৩তম ইফতার ও দোয়া মাহফিল। ব্রঙ্কসের ষ্ট্রারলিং-বাংলাবাজার এলাকার খলিল পার্টি সেন্টারে গত ২৫ এপ্রিল সোমবার আয়োজিত একই অনুষ্ঠানে প্রেসিডেন্সিয়াল এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ডী মো. খলিলুর রহমানকে সম্মাননা প্রদান করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামীম আহমদ ও সহ সাধারণ সম্পাদক ইমরান আলী টিপুর পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পারভেব্জ সিদ্দিকি। দোয়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। মোনাজাতে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন ব্রঙ্কস থেকে নির্বাচিত সাবেক স্টেট এসেম্বলীম্যান এরিক এ স্টেভেনসন, সংগঠনের উপদেষ্টা আব্দুর রব দলা মিয়া, জুনেদ আহমেদ চৌধুরী, রফিকুল ইসলাম, মো. শামিম মিয়া, প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আহিয়া, সাবেক সভাপতি আব্দুস শহীদ, মাহবুব আলম, সাবেক সাধারণ সম্পাদক মামুন ইসলাম, মুলধারার রাজনীতিবিদ মোহাম্মদ এন মজুমদার, বীরমুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী ও কাওছার চিশতী, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসার শেখ আল মামুন, বাংলাদেশী কারেকশন সোসাইটির সভাপতি কাজী হাসান,  জালালাবাদ এসোসিয়েশন অব আমিরিকা ইনক এর সাধারণ সম্পাদক মিজানুর চৌধুরী সেফাজ, সাবেক সহ সভাপতি মির্জা মামুনুর রসিদ, সাবেক ক্রীড়া সম্পাদক মখন মিয়া, নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনকের সভাপতি জামাল হোসেন, বাংলাদেশী আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির সভাপতি মোহাম্মদ সোলায়মান আলী, ইউনিয়ন লিডার সায়েম মোন্তাকিম, ব্রঙ্কসের সহকারি ডিস্ট্রিক্ট এটর্নী রাশেদ মজুমদার, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক তানিম চৌধুরী, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী রবি উজ জামান, কমিউনিটি এক্টিভিস্ট সালেহ উদ্দিন, আবু বকর সিদ্দিকী, মোতাসিম বিল্লাহ তুষার, মসনুর রহমান চৌধুরী, আজাদ মিয়া, নাসির মিয়া, সিকান্দর টনি, শ্যামল কান্তি চন্দ, শফিকুর রহমান, মোহম্মদ বেগ, আব্দুল মুকিত, রোকসানা মজুমদার, মেহের চৌধুরী, নুরুল ইসলাম প্রমুখ।
সংগঠনের সদস্যরা ছাড়াও বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন এ ইফতার মাহফিলে।
অনুষ্ঠানে ব্রঙ্কসের খলিল’স ফুডের কর্ণধার মার্কিন প্রেসিডেন্সিয়াল এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ডী মো. খলিলুর রহমানকে সম্মাননা প্রদান করা হয়। এসময় খলিলুর রহমান সংগঠনের কর্মকান্ডের প্রশংসা করে তাকে অ্যাওয়ার্ড প্রদানের জন্য কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন উদযাপন কমিটির আহবায়ক মোহাম্মদ আবু ফজর, সদস্য সচিব মো: ইমরান আলী টিপু, প্রধান সমন্বয়কারী মো. আলী মিলন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহ সভাপতি সৈয়দা মাহমুদা কবির ও হুমায়ুন কবির সোহেল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বশির মিয়া, প্রচার সম্পাদক গোলাম মুহিত, দপ্তর সম্পাদক মো. কাজীরুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি জুলী রহমান, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ সিহাব মিয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা ইতি রহমান, কার্যকরী সদস্য : মোহাম্মদ হোসেন মোল্লা, মোহাম্মদ শাহাজাহান সফিক, মো. রেজা খান এবং রুবেজ সিদ্দিকী।
সংগঠনের সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়া এবং সাধারণ সম্পাদক শামীম আহমদ ইফতার মাহফিলে অংশ নেয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV