Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টিবোর্ড’র সাবেক সদস্য আবুল হোসেন হাওলাদারের ইন্তেকাল

অনলাইন ডেস্ক পঠিত: 105 বার

প্রকাশিত: July 14, 2016 | 12:56 PM

নিউইয়র্ক : বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টিবোর্ড-এর সাবেক সদস্য, ও মুন্সিগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশন ইউএসএ’র সাবেক উপদেষ্টা, কমিউনিটির পরিচিত মুখ আবুল হোসেন হাওলাদার (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজেউন)। গত ১২ জুলাই মঙ্গলবার মধ্যরাত সাড়ে ১২টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে। মৃত্যুকালে তিনি নিউইয়র্কে বসবাসকারী মা, স্ত্রী, এক ভাই, এক বোন, দুই পুত্র ও দুই কণ্যাসহ বাংলাদেশে বহু আতœীয়-স্বজন রেখে যান। তার অকাল মৃত্যুতে কমিউনিতে শোকের ছায়া নেমে আছে। ইউএনএ

মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, আবুল হোসেন হাওলাদার দীর্ঘদিন ধরে কিডনী সমস্যায় ভুগছিলেন। ঘটনাটির দিন অর্থাৎ মঙ্গলবার রাতে বাসায় অসুস্থ্যবোধ করলে তাকে দ্রুত সিটির ম্যানহাটানস্থ মাউন্ট সিনাই হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে জ্যামাইকার হিলসাইড এভিনিউ এলাকায় সপরিবারে বসবাস করছিলেন।

এদিকে ১৩ জুলাই বুধবার বাদ মাগরিব জ্যামাইকা মুসলিম সেন্টারে মরহুম আবুল হোসেন হাওলাদারের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার মরদেহ লং আইল্যান্ডস্থ ওয়াশিংটন মেমোরিয়াল কবরাস্থানে দাফন করা হয়েছে। উল্লেখ্য, মুন্সিগঞ্জ-বিক্রমপুরের সিরাজদী থানার সন্তান আবুল হোসেনের জন্ম ১৯৫৮ সালে। বিক্রমপুর কেবী মহাবিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ছিলেন তিনি। ১৯৮৮ সালে তিনি স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্র আসেন এবং পরবর্তীতে নিউইয়র্কে স্থায়ী বসবাসের সিদ্ধান্ত নেন। তিনি নিউইয়র্কে ব্যবসা ছাড়াও সামাজিক কর্মকান্ড, কমিউনিটি আর মূলধারার কর্মকান্ডে সম্পৃক্ত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV