নিউইয়র্কে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার ফুটবল লীগে ৯ বারের চ্যাম্পিয়ন ব্রঙ্কস ইউনাইটেডের বিজয় উৎসব (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/382251890175446
https://www.facebook.com/USANewsNY/videos/592829161722714
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার ফুটবল লীগে টানা ৯ বারের চ্যাম্পিয়ন ব্রঙ্কস ইউনাইটেড বিজয় উৎসব করেছে গত ১৬ আগস্ট। ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস পার্টি হলে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে টিমের সেরা খেলোয়ার ও সেরা গোলদাতা সহ অন্যান্য খেলায়ারদের সম্মাননা জানান হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

সাংবাদিক শাহেদ আলম ও ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি এ ইসলাম মামুনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে ব্রঙ্কস ইউনাইটেডের খেলোয়ার, কর্মকর্তা, স্পন্সররা ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি, ব্রঙ্কস ইউনাইটেড ও বাংলাবাজার

বিজনেস এসোসিয়েশনের সহ সভাপতি বিলাল ইসলাম, বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, কোষাধ্যক্ষ সৈয়দ সরাফিন মোর্শেদ, দপ্তর সম্পাদক এমবি হোসেন তুষার, ব্রঙ্কস ইউনাইটেড এর প্রেসিডেন্ট মিনহা ইসলাম, ভাইস প্রেসিডেন্ট হুসেইন চৌধুরী, আহমদ চৌধুরী, ক্যাশিয়ার হুমায়ুন সুহেল, সহকারী ক্যাশিয়ার সুমন আহমেদ, ফোনস ক্লাবের অন্যতম কর্ণধার হাসান চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট জগলুল হুদা, স্বপন তালুকদার, নূর এ আলম জিকু, মখন মিয়া, মিলন প্রমুখ।

অনুষ্ঠানে টিমের সেরা খেলোয়ার ও সেরা গোলদাতা সহ অন্যান্য খেলায়ারদের ট্রফি ও মেডেল এবং টিম প্রেসিডেন্ট মিনহা ইসলামের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেয়া হয়।

এ সময় টিমের সকল খেলোয়াড়, ম্যানেজার, স্পন্সর কোম্পানীর প্রতিনিধি, মিডিয়াকর্মীসহ বাংলাদেশী কমিউনিটি নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা ব্রঙ্কস ইউনাইটেডের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতেও এ জয়ের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes