Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা’র বর্ণাঢ্য বনভোজন (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 160 বার

প্রকাশিত: September 15, 2021 | 9:04 AM

https://www.facebook.com/USANewsNY/videos/125303366424411

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম ক্রীড়া সংগঠন বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা’র বার্ষিক বনভোজন। গত ১২ সেপ্টেম্বর রোববার জমজমাট এ বনভোজনে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা’র সদস্য ও তাদের স্বজনরা দিনভর রেন্ডালস আইল্যান্ড স্টেট পার্কের খোলা মাঠে আনন্দ আয়োজনে মেতে ওঠেন। সাবেক জাতীয় ও আন্তর্জাতিক খেলোয়ারদের মিলন মেলায় পরিনত হয় এ বনভোজন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা’র সভাপতি, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশার সভাপতিত্বে এবং বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা’র সাধারণ সম্পাদক এস এম ফেরদৌসের পরিচালনায় বনভোজনে অন্যদের মধ্যে অংশ নেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশের সহকারি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু, সাবেক জাতীয় খেলোয়ার মোশাররফ হোসেন খান, সাইদুর রহমান ডন, মোস্তফা হোসেন মুকুল, সাঈদ উর রব, আরিফুল হক,

শাহজালাল মবিন, বিমল চন্দ্র তরফদার, ওমর ফারুক, কারার মিজান, ইলিয়াস হোসেন, রানা ফেরদৌস চৌধুরী, বক্সার সেলিমমুল্লাহ সেলিম, জাহাঙ্গীর হোসেন, সফিকুল ইসলাম জন, আকতার হোসেন ফজলু, আয়াজ খান, ছোট ইউসুফ, গোলাম মোস্তফা, আবদুল্লা সাইফ, আবদুর রউফ পাশা, নাজমুল ইসলাম, শাহান উদ্দিন চৌধুরী, লাকী চৌধুরী আখী, ডা. শাহানারা আলী, কমিউনিটি এক্টিভিস্ট মজিবুর রহমান, মনজুর হোসেন চৌধুরী, আনোয়ার হোসেন, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, ওয়াহিদ কাজী এলিন, সাইদুর রহমান লিঙ্কন, আব্দুর নূর বড় ভূইয়া, সাখাওয়াত আলী, মখন মিয়া, আব্দুল ওয়াদুদ, মহিউদ্দিন মহি, মামুন রহমান, জাহানারা বেগম লক্ষী, মনোয়ারা বেগম, ফেরদৌসী বেগম বিউটি, মনিজা রহমান, মাকসুদা আহমেদ, শারমিন তানিয়া সহ কমিউনিটি নের্তৃবৃন্দ। নিউইয়র্ক, নিউজার্সী, কানেটিকাট সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে সদস্যরা এ বনভোজনে অংশ নেন।

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা’র বিশেষ টি শার্ট উপহার হিসেবে প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথিরা সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। সংগঠনের কর্মকর্তা ও খেলোয়ারা তাদের বর্ণিল খেলোয়ারী জীবনে স্মৃতিচারণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা’র সভাপতি আব্দুর রহিম বাদশার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা’র কর্মকর্তারা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV