Tuesday, 20 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর সংবাদ সম্মেলন : বাংলাদেশে মা-কে দেখতে গিয়ে সন্ত্রাসীদের ২ লাখ টাকা চাদা দাবি ও গুম হত্যার হুমকির মুখে দেশ থেকে পালিয়ে ফিরে এসেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী আদর্শ বড়ুয়া

অনলাইন ডেস্ক পঠিত: 37 বার

প্রকাশিত: September 9, 2012 | 2:03 PM

ইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক : বাংলাদেশে মা-কে দেখতে গিয়ে সন্ত্রাসীদের ২ লাখ টাকা চাদা দাবি ও গুম-হত্যার হুমকির মুখে দেশ থেকে পালিয়ে ফিরে এসেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী আদর্শ বড়ুয়া। নিউইয়র্কে  জ্যাকসন হাইটসের ‘টক অব দ্য টাউন’ রেস্টুরেন্টে ৮ সেপ্টেম্বর শুক্রবার সন্ধায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে আদর্শ বড়ুয়া সদ্য বাংলাদেশে ঘুরে এসে তার করুন কাহিনী তুলে ধরেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আদর্শ বড়ুয়া জানান, মে মাসে তিনি বাংলাদেশে যান মা-কে দেখতে, ক’দিন আগে ফিরে এসেছেন জীবনের ভয় নিয়ে। তার বাড়ী চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার  ১০ নং পদুয়া ইউনিয়নের ৭৯২ উত্তর পদুয়া শিকলের খুল গ্রামে। গত ৩০ শে জুন দেশে অবস্থান কালে তার কাছে স্থানীয় সন্ত্রাসীরা দুই লাখ টাকা চাদা চেয়েছে। চাদা না দেয়ায় সন্ত্রাসীরা তার বাড়ির দেয়াল ভেঙ্গে দিয়েছে। তাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। তার নামে দিয়েছে মিথ্যা মামলাও। আদর্শ বড়ুয়া অভিযোগ করেন, সাদা পোশাকে দু’জন পুলিশ, স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম চৌধুরী নাসির, সদস্য আবুল কালাম বাচা, রাফিকুদ্দীন, ইউনিয়ন পরিষদের কেরানি বাদশা, দারোয়ান ও অন্যান্যরা বাড়ী এসে হুমকি দিয়ে যায় তাকে। প্রাণভয়ে তিনি বাড়ী ছেড়ে পালান। সংবাদ সম্মেলনে তিনি সরকারের কাছে এ ঘটনার প্রতিকার চেয়েছেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা রতন বড়ুয়া, নবেন্দু দত্ত, ডা: টমাস দুলু রায়, সুশীল সাহা, চন্দন সেনগুপ্ত, শিতাংশু গুহ। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৪ সেপ্টেম্বর নিউইয়র্কের কনসাল জেনারেলের নিকট এ বিষযে স্মারকলিপি প্রদান করা হবে। সরকার প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে পরবর্তিতে আরো  কর্মসূচি গ্রহণ করা হবে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলনে দেশে সংঘটিত আরো কয়েকটি সংখ্যা লঘু নির্যাতনের ঘটনা তুলে ধরে ঐক্য পরিষদ নেতারা  প্রশ্ন রাখেন, এ ধরনের ঘটনা আর কতকাল চলবে? হিন্দুদের ঘর ছাড়ার হুমকি প্রসঙ্গে ঐক্য পরিষদ নেতৃবৃন্দ বলেন, হিন্দুরা আর ভারত যাবে না, দেশের মাটিতে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে যা দরকার সবই করবে। সুনামগঞ্জে কলেজ ছাত্রীকে গণধর্ষণ প্রসঙ্গে নেতৃবৃন্দ বলেন, একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে, সবাই নির্বিকার। হিন্দু রমনী যেন গনিমতের মাল। সংবাদ সম্মেলনে হিন্দু রমনীদের রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানানো হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ