নিউইয়র্কে বাংলাবাজার জামে মসজিদে ৫টি ঈদ জামাত (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব আমেজে উদযাপিত হয় মুসলমানদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় বিপুল সংখ্যক মুসল্লী স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেন। নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে স্থানীয় সময় ৩১ জুলাই শুক্রবার মসজিদে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। মসজিদের ভিতরে এবং পার্শ¦বর্তী পার্কিং লটে সকাল ৭:৩০ মিনিটে, সকাল ৮:৩০ মিনিটে, সকাল ৯:১৫ মিনিটে, সকাল ৯:৩০ মিনিটে এবং সকাল ১০:০০ মিনিটে এ সকল ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

বাংলাবাজার জামে মসজিদে সকাল ৭:৩০ মিনিটে ১ম জামাতে ইমামতি, খুৎবা পাঠ ও দোয়া মুনাজাত পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া। বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন সহ করোনায় নিহতদের আত্মার মাগফেরাত ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ দোয়া মুনাজাত করা হয়। ২য় জামাতে ইমামতি, খুৎবা পাঠ ও দোয়া মুনাজাত পরিচালনা করেন সিংগেরকাচ আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এ কে এম আবদুন নুর। ৩য় জামাতে ইমামতি করেন হাফিজ বদরুল আলম, ৪র্থ জামাতে ইমামতি করেন মসজিদের মোয়াজ্জিন আব্দুল হক এবং ৫ম জামাতে খুৎবা পাঠ করেন মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া।

জামাতের আগে বাংলাবাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক লালন আহমেদ মসজিদের সংক্ষিপ্ত কার্যক্রম তুলে ধরে বলেন, সকলের সহযোগিতায় মসজিদটি ঋণ মুক্ত হয়েছে। ক্রমবর্ধমান মুসল্লীদের নামাজ আদায়ের সুবিধার্থে মসজিদটিকে আরো বৃহৎ পরিসরে গড়ে তোলার জরুরী হয়ে পড়েছে। মসজিদ কমিটি বিষয়টি নিয়ে কাজ করছে। এজন্য সকলের আর্থিক সহযোগিতা একান্ত প্রয়োজন।

লালন আহমেদ জানান, মসজিদের আগামী ৬ মাসের ইলেক্ট্রিক এবং গ্যাস বিল আল আকসা সুপার মার্কেট ও আল আকসা রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী শাহীন প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছেন। মসজিদের হোম ইনস্যুরেন্স এবং মসজিদের ইনস্যুরেন্সের এক বছরের প্রিমিয়াম ডা. মুহম্মদ হেলাল উদ্দিন, মসজিদের এক বছরের ফোন বিল এ অ্যান্ড এস ডিসকাউন্ট স্টোরের শামীম উদ্দিন এবং এক বছরের পানির বিল মসজিদ ফান্ডরেজিং কমিটির চেয়ারম্যান ডা. আবদুস সবুর প্রদান করার প্রতিশ্রুতি প্রদান করেছেন।

নামাজ শেষে মুসল্লীদের মাঝে ঈদের মিষ্টি ও পানি বিতরণ করা হয়। মিষ্টি স্পন্সর করেন ডা. আবদুস সবুর। ঈদের নামাজে সার্বিক সহযোগিতায় ছিলেন মসজিদ কমিটির বাংলাবাজার জামে মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস আলী, সহ সভাপতি মো. এমদাদ, সাধারণ সম্পাদক মো. লালন আহমেদ, সহ সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ হোসেন তুষার,

কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু সাঈদ, কার্যকরী সদস্য মো. আহসান রাসুল নাসির, ওয়ালিউর রহমান, মিজানুর রহমান, মোহাম্মদ শাহজাহান, শামিম উদ্দিন ও সোহেল চৌধুরী।

মসজিদ কমিটির দক্ষ ব্যবস্থাপনায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। দূর-দূরান্ত থেকে বিপুল সংখ্য মুসল্লী সামিল হন এসব ঈদ জামাতে।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature