নিউইয়র্কে বাংলাবাজার জামে মসজিদের বিশাল ঈদ জামাত (ভিডিও)
https://www.youtube.com/watch?v=s49Q7wUGu0g&t=12s
https://www.youtube.com/watch?v=StLcgnymzkE&t=10s
https://www.youtube.com/watch?v=lH9_vLcNSKs
https://www.youtube.com/watch?v=pZquGdVu6OI&t=8s
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে স্থানীয় সময় ১১ আগস্ট রোববার সকাল সাড়ে ৮টায় মসজিদের নিকটবর্তী খোলা মাঠে (আইএস ১০৬ প্লে গ্রাউন্ড) বিশাল ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব আমেজে উদযাপিত হয় মুসলমানদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় বিপুল সংখ্যক মুসল্লী খোলা মাঠে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেন। এই জামাতে ইমামতি, খুৎবা পাঠ ও দোয়া মুনাজাত পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া।

জামাতের আগে বাংলাবাজার জামে মসজিদ ও স্টারলিং বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন মসজিদের সংক্ষিপ্ত কার্যক্রম তুলে ধরে বলেন, সকলের সহযোগিতায় মসজিদটি ব্যাংক ঋণ মুক্ত হয়েছে। বর্তমানে ৪০/৪৫ হাজার ডলার কর্জে হাসানা রয়েছে। কর্জে হাসানার সম্পূর্ণ অর্থ পরিশোধের বিষয়টি

প্রক্রিয়াধীন রয়েছে। এ সময় আলহাজ গিয়াস উদ্দিন বলেন, মসজিদে জুমার নামাজে দু’টি পৃথক জামাত অনুষ্ঠিত হয়। তার পরও স্থান সংকুলান না হওয়ায় মুসল্লীদের বাইরে জুমার নামাজ আদায় করতে হয়। ক্রমবর্ধমান মুসল্লীদের নামাজ আদায়ের সুবিধার্থে মসজিদটিকে আরো বৃহৎ পরিসরে গড়ে তোলার জরুরী হয়ে পড়েছে। মসজিদ কমিটি বিষয়টি নিয়ে কাজ করছে। এজন্য সকলের আর্থিক সহযোগিতা একান্ত প্রয়োজন।

মসজিদ কমিটির দক্ষ ব্যবস্থাপনায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। দূর-দূরান্ত থেকে বিপুল সংখ্য মুসল্লী সামিল হয় এ ঈদ জামাতে।
নামাজ শেষে মুসল্লীদের মাঝে ঈদের সেমাই, খেজুর ও পানি বিতরণ করা হয়। ঈদের নামাজে সার্বিক সহযোগিতায় ছিলেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক লালন আহমেদ, সহ সভাপতি ইলিয়াস আলী ও মো. এমদাদ, কার্যকরী সদস্য : মো. আহসান রাসুল নাসির, ওয়ালিউর রহমান, শামিম উদ্দিন, মিজানুর রহমান, মোহাম্মদ শাহজাহান ও মোহাম্মদ আবু সাঈদ, সোহেল চৌধুরী সহ অন্যান্যরা।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests