নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের নতুন কমিটি
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকার বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। স্থানীয় একটি হলে গত ৮ আগস্ট শনিবার অনুষ্ঠিত সাধারণ সভায় সংগঠনের কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

নতুন কার্যকরী কমিটির নির্বাচিতরা হলেন : সভাপতি আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি (স্টার্লিং ফার্মেসি), সহ সভাপতি বখতিয়ার রহমান খোকন (নীরব রেস্টুরেন্ট), সহ সভাপতি মোঃ খলিলুর রহমান (খলিল বিরিয়ানি হাউজ), সহ সভাপতি বিলাল ইসলাম (গোল্ডেন প্যালেস), সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন (এশিয়ান মাল্টি সার্ভিস), সহ সাধারণ সম্পাদক সুমন চৌধুরী (ফোন ক্লাব), কোষাধ্যক্ষ সৈয়দ সরাফিন মোর্শেদ (প্রিমিয়াম গ্রোসারি), সহ কোষাধ্যক্ষ আমিন উদ্দিন (ডাবল এ ডিসকাউন্ট), দপ্তর সম্পাদক এমবি হোসেন তুষার (ব্রঙ্কস সিপিআর), কার্যকরী সদস্য কামরুজ্জামন বাবু (পসরা গ্রোসারি ) ও বেলাল হোসেন আফজাল (প্রতিদিন ফ্যাশন)।

উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন : সৈয়দ আল ওয়াহিদ নাজিম (ফ্রেন্ডস গ্রোসারি), কাওসারুজ্জামান কয়েস (বাংলা টাউন), ডাঃ আব্দুস সবুর (আর এস মেডিকেল অফিস), আলমাস আলী (মার্কস হোম কেয়ার), জিল্লুল হক (ট্যাক্স সার্ভিস), রিসপা ইসলাম এবং মোহাম্মদ হক শাহীন (আল আকসা)।

এর আগে সৈয়দ আল ওয়াহিদ নাজিম, ডা. আব্দুস সবুর, বখতিয়ার রহমান খোকন, আলমাস আলী, কাওসারুজ্জামান কয়েস, আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি ও জিল্লুল হকের সমন্বয়ে সংগঠন সংশোধন ও সিলেকশন কমিটি গঠন করেন বাংলাবাজারের ব্যবসায়ীরা। এ কমিটি গঠনতন্ত্র সংশোধন সহ উল্লেখিত কমিটি মনোনীত করেন। স্টার্লিং-বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের নাম পরিবর্তন করে বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশন করা হয়।

উল্লেখ্য, ব্রঙ্কসের স্টার্লিংয়ের ব্যবসায়ীদের নিয়ে ২০১১ সালে স্টার্লিং-বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আলহাজ্ব গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক ছিলেন কাওসারুজ্জামান কয়েস। পরবর্তিতে আলহাজ্ব গিয়াস উদ্দিন সভাপতি পদে পুন:নির্বাচিত ও বখতিয়ার রহমান খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নতুন কমিটি গঠনের আগ পর্যন্ত এ কমিটি বহাল ছিল।
বিদায়ী কমিটির সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন গত ১০ এপ্রিল ২০২০ শুক্রবার ভোর সোয়া ২টায় নিউইয়র্কে ব্রঙ্কসের আলবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিন মন্টিফিউর মেডিকেল সেন্টারে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহী রাজিউন)।
সংগঠনটির সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিনের মৃত্যুজনিত কারণে এই এলাকার ব্যবসায়ীরা নতুন কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করেন। গত ৮ আগস্ট শনিবার অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় গঠনতন্ত্র সংশোধন ও সিলেকশন কমিটির প্রস্তাবনায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় এলাকার প্রায় অর্ধশত ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
নতুন কার্যকরী কমিটির কর্মকর্তারা বলেন, এখন আমাদের সুসংগঠিত হয়ে স্টার্লিং-বাংলাবাজার এলাকায় ব্যবসা-বাণিজ্যের আরো প্রসার ঘটাতে হবে। বাংলাদেশি কমিউনিটির ব্যবসায় অগ্রগতিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিদায়ী কমিটি, সংশোধন ও সিলেকশন কমিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা বলেন, আমাদের প্রধান কাজই হবে ব্যবসায়ীদের সার্বিক উন্নয়নে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। ব্যবসায়ীদের উন্নয়নের লক্ষে সংগঠনকে আরো গতিশীল করতে হবে। মেইন স্ট্রিমে বাংলাদেশি ব্যবসা তুলে ধরতে হবে। সংগঠনকে এগিয়ে নিতে ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency