নিউইয়র্কে বাংলা ক্লাব ইউএসএ’র বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/663375497518057/
https://www.facebook.com/USANewsNY/videos/701708247012794/
https://www.facebook.com/USANewsNY/videos/817011445419000/
ইউএসএনিউজঅনলাইন.কম : নতুন প্রজন্মের ব্যাপক অংশ গ্রহণে নিউইয়র্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো সামাজিক সংগঠন বাংলা ক্লাব ইউএসএ’র বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী। গত ১২ অক্টোবর শনিবার সন্ধ্যায় ব্রঙ্কসের নিরব পার্টি সেন্টারে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আবুল কালাম পিনুর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো: হারুন ভূইয়া, উপদেষ্টা মো. খলিলুর রহমান, বখতিয়ার রহমান খোকন, এ ইসলাম মামুন, মীর এস আলী, রুহুল আমিন, সহ সভাপতি মো. মমিনুল ইসলাম ও মো: কামরুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন. সমাজ কল্যাণ সম্পাদক শহীদুল ইসলাম, সদস্য মিজানুর রহমান, শাহ মনজুরুল হক, ফয়সাল আহমেদ, মমিনুল হক, আনোয়ার হোসেন, লিয়াকত আলী খান, কমিউনিটি এক্টিভিস্ট রফিকুল ইসলাম, খবির উদ্দিন ভূইয়া, জুঁই ইসলাম, লিপি প্রমুখ।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া মুনাজাত পরিচালনা করেন প্রচার সম্পাদক সোনার বলাই। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আবুল কালাম পিনু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, প্রবাসে নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতিকে তুলে ধরার প্রয়াসে বাংলা ক্লাবের

আত্মপ্রকাশ ঘটে। কর্মব্যস্ততার মধ্যে সকলকে নিয়ে একটি দিন নির্মল আনন্দে কাটবে এ প্রত্যাশায় আমরা এ আয়োজন করেছি। তারা এ আয়োজনে সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মনিকা দাস, খলিলুর রহমান, হেলাল সহ অন্যান্যরা। দর্শকরা প্রাণভরে উপভোগ করেন মনোজ্ঞ এ পরিবেশনা। অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দ ছাড়াও বাংলা ক্লাব ইউএসএ’র সদস্যরা স্বপরিবারে অংশ নেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests