নিউইয়র্কে বাঙালি কমিউনিটির উপর হামলার প্রতিবাদ ও প্রতিকার মুলক সভা
নিউইয়র্ক : গতকাল গাজীপুর জেলা এশোসিয়েসনের তত্তাবধানে নিউইয়র্কের প্রথমবারের মত বেশ কয়েকটি আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দদের সমন্বয়ে বাঙালি কমিউনিটির উপর ইদানিং কাপুরুষিত হামলা ও নিরীহ মানুষের হত্যার প্রতিবাদ ও প্রতিকার মুলক সভা করা হয়। কাবাব কিংয়ের দোতলায় এই প্রতিবাদ সভা শোক সভায় রুপান্তরিত হয়। উক্ত সভায় উপস্থিত নেতৃবৃন্দরা দুটি পন্থায় সামনে অগ্রসর হবার জন্য বদ্য পরিকর হন। শর্ট টার্মে সমাধানের লক্ষ্যে প্রথমতঃ ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য প্রতি সংগঠন থেকে সহযোগিতা করার আহ্বান জানান। এইজন্য দুইজন সদস্যকে দায়িত্ব দেয়া হয় ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে যোগযোগ করার। এরা হলেন–বালাগঞ্জ সমিতির সভাপতি আবদুল জলিল ও কানাইঘাটের সভাপতি বদর উদ্দিন আহমেদ। দ্বিতিয়তঃ মেয়র অফিসে একটি ডিমান্ড লেটার পাঠাবার জন্য দুইজনকে দায়িত্ব দেয়া হয়। দায়িত্বপ্রাপ্তরা হলেন–গাজীপুর সমিতির সভাপতি পাভেল চৌধুরী ও কক্সবাজার সমিতির সভাপতি নওশের রহমান। লং টার্মে সমাধানের লক্ষ্যে প্রথমতঃ সকল আঞ্চলিক সমিতির সমন্বয়ে একটি ফোরাম তৈরি করার প্রস্তাব সর্বসম্মতি ক্রমে গৃহিত হয়। এর পক্ষে বক্তব্য রাখেন মুল ধারার রাজনিতিবিদ ও ব্যবসায়ী আখতার হোসেন বাদল, সম্মিলিত বরিশাল বিভাগীবাসী ইউএসএ- সভাপতি আলতাব হোসেন ও শরিয়তপুরের সভাপতি রতন, মিনহাজুল ইসলাম মুকুল, শফি ইসলাম, গাজীপুর জেলা এসোসিয়েশনের সভাপতি মীর জাকির হোসেন, বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি মোহাম্মদ ফারুক মজুমদার, কাপাসিয়া এসোসিয়েশনের সদস্য এমডি রাজীব ফকির, ফাতেমা বেগম, মোঃ মিজানুর রহমান, গাজীপুর জেলা এসোসিয়েশনের সদস্য শারফুদ্দিন মোল্লা ও আরিফুল ইসলাম। প্রায় তিন ঘন্টার বৈঠকে নেতৃবৃন্দ আগামি সভায় আরও শক্তিশালি করার অংগীকারবদ্ধ হন।প্রেস বিজ্ঞপ্তি
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো