নিউইয়র্কে বাপা’র সম্মানে হৃদয়ে বাংলাদেশ ও ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন’র নৈশভোজ : বাংলাদেশের মুখ উজ্জ্বল করছেন বাংলাদেশি-আমেরিকান পুলিশ অফিসাররা (ভিডিও)
https://www.youtube.com/watch?v=8UjBFfbwE04&t=39s
https://www.youtube.com/watch?v=XUj4knU4uV8&t=4s
https://www.facebook.com/USANewsNY/videos/492592238210684/
ইউএসএনিউজ অনলাইন.কম : নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) কর্মরত বাংলাদেশি-আমেরিকান পুলিশ অফিসাররা বাংলাদেশের মুখ উজ্জ্বল করছেন। গত ১৯ জুলাই শুক্রবার রাতে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার এশিয়ান পার্টি হলে বাংলাদেশি-আমেরিকান পুলিশ এসোসিয়েশন-বাপা’র সম্মানে হৃদয়ে বাংলাদেশ ও ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন’র নৈশভোজ অনুষ্ঠানে নিউইয়র্ক সিটির নিরাপত্তায় নিয়োজিত পুলিশ অফিসারদের কাজের প্রশংসা করে বক্তারা এ কথা বলেন।
হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি বিশ্বজয়ী সাইকেলিষ্ট সাইদুর রহমান লিংকনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাপার সভাপতি লিউটেনান্ট সুজাত খান, সিনিয়র সহ সভাপতি সার্জেন্ট তারিকুল চৌধুরী, ট্রাস্টি ডিটেক্টিভ মাসুদ রহমান, কমিউনিটি লিঁয়জো পুলিশ অফিসার শেখ আহম্মদ, সার্জেন্ট এরশাদ সিদ্দিকী ও পুলিশ অফিসার মাহবুবুর জুয়েল, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল’র প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন’র সভাপতি এ ইসলাম মামুন, খলিল বিরিয়ানী হাউজের স্বত্বাধিকারী মোঃ খলিলুর রহমান, পার্কচেস্টার ব্রঙ্কস রিয়েলিটির প্রেসিডেন্ট সালেহ উদ্দিন সাল, কমিউনিটি এক্টিভিস্ট মোতাসিন বিল্লাহ তুষার, অনুষ্ঠান স্পন্সর ফালগুনীর কর্ণধার মাসুদ রানা প্রমুখ।

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে বাপা নের্তৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
বাপা নের্তৃবৃন্দ বলেন, বাপা এনওয়াইপিডি ও কমিউনিটির মধ্যে সেতু বন্ধনের কাজ করে যাচ্ছে। প্রয়োজনে সিটির নিরাপত্তায় নিয়োজিত পুলিশ অফিসারদের সাথে সংশ্লিষ্টদের যোগাযোগের অনুরোধ জানিয়েছেন তারা। এসময় বাংলাদেশি-আমেরিকানদের এনওয়াইপিডিতে যোগদানেরও আহ্বান জানান তারা।
বাপা’র সম্মানে এ আয়োজনের জন্য হৃদয়ে বাংলাদেশ, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন ও ফালগুনীকে ধন্যবাদ জানান বাপা নেতৃবৃন্দ। আয়োজকদের পক্ষ থেকেও অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য বাপা’র কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান হয়।

বাপা’র সদস্যরা ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এ অনুষ্ঠানে যোগ দেন। এতে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শারমিন তানিয়া।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests