নিউইয়র্কে বাপা এন্ড সিডব্লিউ’র টিটোয়েন্টি টুর্নামেন্ট উদ্বোধন ৭ জুন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন-বাপা ও কমুউনিকেশন ওয়ার্কার অব নর্থ আমেরিকার-সিডব্লিউএ’র টি২০ ক্রিকেট টুর্নামেন্ট আগামী ৭ জুন সোমবার শুরু হচ্ছে । এদিন বেলা ১২টায় জ্যামাইকার ১৬-১০ বেইসলি পন্ড পার্কে এ টুর্নামেন্ট শুরু হবে। টুর্নামেন্টে এনওয়াইপিডি ও ট্রাফিক পুলিশ বিভাগের ১২টি দল অংশ নিচ্ছে। নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগ ও ট্রাফিক বিভাগে কর্মরত বাংলাদেশী আমেরিকান অফিসারদের মধ্য থেকে ২০০ জন পুলিশ অফিসার নিয়ে এসব দল গঠন করা হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করবেন নিউইয়র্ক সিটি পুলিশ কমিশনার ডারমট শেই। উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাফিক অফিসারদের সংগঠন, কমিউনিকেশন ওয়ার্কার অব আমেরিকা (সিডব্লিউএর) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডেনিস ট্রেইনরসহ এনওয়াইপিডির বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে ৩১ মে সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন বাপা ও কমুউনিকেশন ওয়ার্কার অব নর্থ আমেরিকার কর্মকর্তারা এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বাপার সভাপতি ক্যাপ্টেন কারাম চৌধুরী ও সিডব্লিউএ লোকাল ১১৮১ এর চীফ ডেলিগেট সাঈদ ইসলাম। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাপার সাধারন সম্পাদক প্রিন্স আলম। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সার্জেন্ট এরশাদ সিদ্দিকী, সিডব্লিউএর চীফ ডেলিগেট সাঈস ইসলাম ও বাপার মিডিয়া লিয়াজো ডিকেটটিভ জামিল সারোয়ার জনি। এ সময় সকল টিমের ম্যানেজার ও ক্যাপ্টেনদের পরিচয় করিয়ে দেয়া হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাপার ট্রেজারার রাশিদ মালিক, কো ট্রেজারার মেহেদী মামুন, ইভেন্ট কো-অর্ডিনেটর সৈয়দ উৎবা, মাকিস আহমেদ, মোহাম্মদ আলমগীর, হারুন রশীদ, শামীম হুসাইন, মোহাম্মদ সোলাইমান, মনজুর হোসাইন প্রমুখ। পুলিশ অফিসার আহাদ মাকিস সংবাদ সম্মেলনে বলেন, এ টুর্নামেন্টের মূল লক্ষ আমাদের মেম্বারদের আনন্দ দেয়া। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ব্যস্ত নিউইয়র্ক নগরীতে স্বাভাবিক জীবন যাপন ফিরিয়ে আনতে আমরা এই উদ্যেগ গ্রহণ করেছি। নিউইয়র্ক সিটি পুলিশ অফিসার ও ট্রাফিক ট্রাফিক এজেন্টদের নিয়ে জমকালো আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী ১৩ জুন শুরু হবে প্রথম রাউন্ডের খেলা শুরু হবে এবং পুরো টুর্নামেন্ট চলবে ২৭ জুন পর্যন্ত। আয়োজকরা সকল প্রবাসী বাংলাদেশীকে এই টুর্নামেন্টের খেলা দেখার আমন্ত্রন জানান।
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর