নিউইয়র্কে বাপা-সিডব্লিউএ-১১৮২’র ক্রিকেট টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্ক সিটির কুইন্সের বেইজলি পন্ড পার্কের মাঠে উৎসবের আমেজে বাপা-সিডব্লিউএ-১১৮২’র যৌথ উদ্যোগের ‘টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধন করা হয়েছে। নিউইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি) কমিশনার ডারমট শেই ফিতা কেটে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় ছিলেন সিডব্লিউএ-র কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডেনিস ট্রেইনর এবং বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন-বাপার সভাপতি ক্যাপ্টেন কারাম চৌধুরী। এনওয়াইপিডিতে কর্মরত বাংলাদেশী-আমেরিকানদের এই টুর্নামেন্টে মোট ১২টি টিম অংশ নিচ্ছে। পুরোদমে খেলা শুরু হবে ১৩ জুন রবিবার। উদ্বোধনী বক্তব্যে পুলিশ কমিশনার ডারমট করোনা মহামারিতে এনওয়াইডিপির সদস্যদের সাহসী ও ত্যাগী ভূমিকার প্রশংসা করেন। বলেন, এই টুর্নামেন্টের মতো বিভিন্ন কর্মকান্ডের মধ্য দিয়ে জেগে উঠবে নিউইয়র্ক সিটি।
বাপার মিডিয়া লিঁয়াজো কর্মকর্তা জামিল সরোয়ার জনি জানান, প্রতিটি টিমেরই প্রস্তুতি চলছে। এই টুর্নামেন্টের মধ্যদিয়ে মূলত আমরা ক্রিকেটকে আরো জনপ্রিয় করার চেষ্টা করছি।
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি