নিউইয়র্কে বাফায় সরাসরি ক্লাস শুরু, চলছে বিভিন্ন কোর্সে ভর্তি (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/1133712790483395
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ একাডেমি অব ফাইন আটর্স (বাফা)। পুরনো এই সাংস্কৃতিক সংগঠনটি দীর্ঘদিন ধরে নিউইয়র্কে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, শুদ্ধ উচ্চারণে বাংলা ভাষা শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে আসছে। ২০১০ সালে মাত্র ২০জন শিক্ষার্থী নিয়ে যাত্রা করা বাফার কার্যক্রম চলছে ব্যাপকভাবে। বাংলাদেশী নতুন প্রজন্মের মাঝে বাঙালী সংস্কৃতির বিকাশ সাধনে অনন্য ভূমিকা রেখে চলেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে নতুন প্রজন্মের বাংলাভাষা ও সংস্কৃতি চর্চা বিকশিত হচ্ছে।

জানা গেছে, করোনা মহামারির কারণে দীর্ঘদিন অনলাইনে ক্লাস চলার পর ইতোমধ্যে বিভিন্ন কোর্সের সরাসরি ক্লাস শুরু হয়েছে।
এদিকে, গত ৬ জুন বিকেলে ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এভিনিউ এলাকায় বাফার শিক্ষক মারজিয়া স্মৃতির নেতৃত্বে বিভিন্ন কোর্সে ভর্তি সংক্রান্ত একটি কার্যক্রম পরিচালিত হয়। এ সময় জানান হয়, নৃত্য, সঙ্গীত, বাংলা, আবৃত্তি, গীটার এবং তবলা কোর্সে ভর্তি চলছে। আগ্রহীরা বাফা অফিসে কিংবা অনলাইনে রেজিট্রেশন করতে পারবেন।

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের অন্যতম সাংস্কৃতিক সংগঠন বাফার প্রতিষ্ঠাতা ও সভাপতি ফরিদা ইয়াসমিন জানান, প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা শিল্প-সংস্কৃতিমনা করে গড়ে তুলতে বাফা নিরলস কাজ করে যাচ্ছে। দুর দুরান্ত থেকে শিক্ষা নিতে আসেন নতুন প্রজন্মের শিক্ষার্থীরা। প্রবাস প্রজন্মের ভবিষ্যতের কথা চিন্তা করে বাফাকে এগিয়ে নেয়ার জন্য সকলকে সহযোগিতা কামনা করেন তিনি।
বাফায় ভর্তি সংক্রান্ত বিষয়ে জানতে যোগাযোগ করার অনুরোধ জানান হয়েছে: ২১৭২ স্টার্লিং এভিনিউ, ব্রঙ্কস, নিউইয়র্ক ১০৪৬২, ফোন: ৩৪৭-৩৮৭-৭৮৯৭, ৩৪৭-৭১২-২৫৪০, ৬৪৬-৬৮৩-৭৯৪২ এবং ৩৪৭-৩৮৭-৭৯১১।www.bafausa.org/register
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি