Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বারী হোম কেয়ারের সিইও আসেফ বারী লায়ন্স ক্লাবের আঞ্চলিক প্রধান নির্বাচিত

অনলাইন ডেস্ক পঠিত: 99 বার

প্রকাশিত: September 8, 2021 | 1:27 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: নিউইয়র্কে বারী হোম কেয়ারের সিইও, বিশিষ্ট কমিনিটি লিডার আসেফ বারী (টুটুল) লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট ২০ আর টু এর জোন চেয়ার (আঞ্চলিক প্রধান) নির্বাচিত হয়েছেন। আঞ্চলিক প্রধান হিসেবে পাঁচটি লায়ন্স ক্লাব তার তত্ত্বাবধানে থাকবে।
সংবাদপত্রে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়, আসেফ বারী (টুটুল) ২০১৪-২০১৮ সাল পর্যন্ত নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকান লায়ন্স ক্লাবের সেক্রেটারি এবং ২০১৯-২০২১ সাল পর্যন্ত এই ক্লাবের প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করেন। সাফল্যের ধারাবাহিকতায় এখন তিনি ডিস্ট্রিক্ট ২০ আর টু এর জোন চেয়ার অর্থ্যাৎ আঞ্চলিক প্রধান নির্বাচিত হলেন।
জানা যায়, বাংলাদেশী-আমেরিকান লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি থাকাকালীন সময়েয় আসেফ বারী কমিউনিটিতে অনেক প্রশংসিত এবং সেবামূলক কাজ করেছেন। করোনা মহামারিতে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে করোনা টেস্ট কার্যক্রম, ভ্যাকসিন প্রদান কার্যক্রম, ফুড ড্রাইভ, ব্লাড ড্রাইভ, কম্বল বিতরণ, করোনায় মৃতদের ফিউনারেল ও দাফনের খরচ বহন, রমজান মাসে ইফতার বিতরণ ইত্যাদি। তার এসব প্রশংসিত কাজের জন্য তিনি এবছর ব্রুকলিন বোরো প্রেসিডেন্ট এরিখ এডামস কর্তৃক বিশেষ করোনা হিরো এওয়ার্ড অর্জন করেন।
আসেফ বারী লায়ন্স ক্লাবের জোন চেয়ার (আঞ্চলিক প্রধান) নির্বাচিত হওয়ায় তিনি মহান আল্লাহ রাব্বুল আলামীনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন। এই নতুন দায়িত্ব পালনের মধ্যে দিয়ে তিনি কমিউনিটি’র সেবায় আরো বেশী নিবেদিত থাকতে পারবেন বলে বিশ্বাস করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV