Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বারী হোম কেয়ার মেম্বারদের জন্য অতিরিক্ত আটশত ডলারের বাসা ভাড়ার সুবিধা দিচ্ছে : সিইও আসেফ বারী

অনলাইন ডেস্ক পঠিত: 74 বার

প্রকাশিত: August 25, 2022 | 4:08 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে বারী হোম কেয়ার তাদের মেম্বারদের জন্য অতিরিক্ত আটশত ডলারের বাসা ভাড়ার সুবিধা দিচ্ছে। বারী হোমকেয়ারের সিইও আসেফ বারী (টুটুল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, নিউইয়র্কে হোম কেয়ার সার্ভিসে অত্যন্ত জনপ্রিয় এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বারী হোম কেয়ার দীর্ঘ দিন ধরে নিষ্ঠা এবং দক্ষতার সাথে কমিউনিটিতে অসুস্থ, শারীরিকভাবে চলাফেরায় অক্ষম এবং প্রবীণদের হোম কেয়ার সেবা দিয়ে আসছে। বারী হোম কেয়ার নিউইয়র্ক স্টেটের আইন মেনে সহজ পদ্ধতিতে মেডিকেইড অনুমোদিত সিডিপেপ প্রোগ্রাম নিয়ে কাজ করে থাকে এবং হোম কেয়ার সার্ভিস দিয়ে থাকে। বারী হোম কেয়ার দ্রুত সময়ের মধ্যে হোম কেয়ার সেবা দেয়। আপনজনের সেবা করে ঘরে বসে অর্থ উপার্জনের জন্য একটি বিশ্বস্থ প্রতিষ্ঠান বারী হোম কেয়ার।
বারী হোমকেয়ারের সিইও আসেফ বারী (টুটুল) জানান, সম্প্রতি বারী হোম কেয়ারের পক্ষ থেকে তাদের মেম্বারদের জন্য তিনটি নতুন আকর্ষণীয় সুবিধার ব্যবস্থা করা হয়েছে। প্রথম সুবিধাটি হলো, বারী হোম কেয়ার তাদের মেম্বারদের জন্য ৮০০ ডলারের বাসা ভাড়া সহায়তা দিচ্ছে। সেক্ষত্রে যারা বাসা ভাড়া বাবদ অতিরিক্ত এই ৮০০ ডলার পাওয়ার জন্য উপযুক্ত হবেন, তারাই এই সেবা পাবেন। ফর্ম ফিলাপ থেকে শুরু করে যাবতীয় পেপার ওয়ার্কস বারী হোম কেয়ার এর পক্ষ থেকে করে দেওয়া হবে। তিনি আরও জানান, বাসা ভাড়ার এই অতিরিক্ত সুবিধা যেমন বর্তমান মেম্বাররা পাবেন, তেমনি নতুন করে কেউ যদি বারী হোম কেয়ারের মাধ্যমে হোম কেয়ার সার্ভিসের জন্য আবেদন করেন তারাও পাবেন। নতুন মেম্বারদের জন্য যাবতীয় পেপার ওয়ার্কস বারী হোম কেয়ারের পক্ষ থেকেই সম্পন্ন করা হবে। তাই আর দেরী না করে আজই যোগাযোগ করুন এই নাম্বারে : ৭১৮-৮৯৮-৭১০০। আসেফ বারী আরো বলেন, “আমাদের সততা, নিষ্ঠা এবং আমাদের কয়েক হাজার মেম্বারের সহযোগীতাই আজকে বারী হোম কেয়ারকে সাফল্যের এই প্রান্তে আস্তে সাহায্য করেছে।”
বারী হোম কেয়ার এর পক্ষ থেকে দ্বিতীয় সুবিধাটি হচ্ছে, প্রতিটি মেম্বার যাদের সেন্টার লাইট এবং এমএলটিসি ইন্স্যুরেন্স রয়েছে, তারা মাসিক হোম কেয়ার সুবিধার পাশাপাশি একশ সত্তর ডলারের একটি ওটিসি (ওভার দা কাউন্টার) কার্ড পাবেন। তৃতীয় সুবিধাটি হচ্ছে, বারী হোম কেয়ারের মেম্বাররা প্রত্যেকেই একটি ফ্রি আইপ্যাড এবং এক বছরের জন্য ফ্রি ইন্টারনেট সুবিধা পাবেন।
তিনি জানান, বারী হোম কেয়ার চলমান কেস ট্রান্সফার করে, সর্বোচ্চ ঘন্টা এবং সর্বোচ্চ আয়ের নিশ্চয়তা প্রদান করে। জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রঙ্কস, ব্রুকলীন, ওজোন পার্ক, লং আইল্যান্ড, বাফেলোসহ বারী হোম কেয়ারের সবগুলি অফিস দীর্ঘ দিন ধরে কমিউনিটিতে বয়স্ক এবং অক্ষমদের সর্বক্ষণ সেবা দিয়ে চলেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ