Tuesday, 21 July 2026 |
শিরোনাম
Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা Trump Admin Rescinds Public Charge Rule BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসী কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র’র অভিষেক ও ইফতার মাহফিল (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 119 বার

প্রকাশিত: April 16, 2022 | 4:26 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসী কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র’র অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস পার্টি হলে গত ১৪ এপ্রিল বৃহস্পতিবার সংগঠনটির ২০২২-২০২৩ সালের নতুন কমিটির শপথ গ্রহণ শেষে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান সংগঠনের উপদেষ্টা ও জ্যামাইকা মুসলিম সেন্টার বোর্ড অফ ট্রাস্টি ডা. জুন্নুন চৌধুরী। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
অনুষ্ঠানে অভিষিক্তরা হলেন : সভাপতি মিজানুর রহমান মিজান, সহ সভাপতি ফজির আহমেদ আশরাফ, সৈয়দ এনাম আহমেদ ও মো. তোফায়েল, সাধারণ সম্পাদক আব্দুর রব কাওসার, সহ সাধারণ সম্পাদক জোহায়েব চৌধুরী, ফরিদ খন্দকার আক্তার ও শেরুজ্জামান শিরু, কোষাধ্যক্ষ মো. তৌফিক আলম, সাংগঠনিক সম্পাদক শাহবাজ আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক শাহ আরাফাত রহমান টিটু, প্রচার ও দপ্তর সম্পাদক ফয়সাল আহমেদ চৌধুরী, সাহিত্য সম্পাদক মুজিবুর রহমান নমির, আপ্যায়ন সম্পাদক ফয়ছল আহমদ শিকদার, ক্রীড়া সম্পাদক মো. ইয়াকুব আলী, মহিলা বিষয়ক সম্পাদক শিলা রানী পাল, কার্যকরী সদস্য : সারওয়ার চৌধুরী, জুয়েল আহমদ, ফয়ছর আহমদ ও জাকারিয়া আহমদ।
শপথ গ্রহনের পর নবনির্বাচিত সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুর রব কাওসার ও সহ সাধারণ সম্পাদক জোহায়েব চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটির ডেপুটি মেয়র শিনা রাইট, অভিবাসী বিষয়ক কমিশনার ম্যানুয়েল কাস্ত্রো, নিউইর্ক স্টেট সিনেটর রবার্ট জ্যাকসন, সিটি কাউন্সিলের সদস্য আমান্ডা ফারিয়াস, এনওয়াইপিডি ক্যাপ্টেন খন্দকার আবদুল্লাহ, ক্যাপ্টেন করম চৌধুরী, লেফটেন্যান্ট কমান্ডার শামসুল হক, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, সাবেক উপদেষ্টা আব্দুস শহীদ, সহ সভাপতি আহবাব হোসেন চৌধুরী ও মঞ্জুর হোসেন চৌধুরী, বাংলাদেশ সোইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সার্জেন্ট এরশাদ সিদ্দিক, বিলাল উদ্দিন, পিও লিটন সরকার, কমিউনিটি বোর্ড মেম্বার এমডি আলাউদ্দিন, আমেরিকান পাকিস্তানি অ্যাডভোকেসি গ্রুপের আলী রশিদ, মুসলিম কমিউনিটি ফোরামের প্রতিষ্ঠাতা জুহাইব চৌধুরী, লাটিনা মুসলিমস প্রেসিডেন্ট তুশা দিয়াজ, নাইজেরিয়ান কমিউনিটি প্রেসিডেন্ট ড. বোলা ওমাতোশো, ব্যাঙ্কো পপুলার ভাইস প্রেসিডেন্ট খুররম খুরশীদ জুম্মাহ, আবরার মসজিদের ইমাম ইয়াসিন তৌফিক, মদিনা মসজিদের হাফিজ ইসহাক চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট মিয়া মোহাম্মদ দাউদ, সেবুল খান মাহবুব, তৌফিকুর রহমান ফারুক, নুরে আলম জিকু, মুকিত চৌধুরী, আজাদুর রহমান, নিজাম উদ্দিন প্রমুখ। ধর্মীয় উৎসবমুখর পরিবেশের এ অনুষ্ঠানে বালাগঞ্জ ও ওসমানীনগরসী ছাড়াও বাঙালী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফীজ সাবাজ আহমদ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV