Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বায়তুল আমান ইসলামিক সেন্টারের সামার স্কুল ক্লোজিং সেরেমনি অনুষ্ঠিত : সন্তানদের আদর্শ জীবন যাপনে অভ্যস্ত করতে ইসলামী জ্ঞানের আলোয় আলোকিত করার আহ্বান (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 20 বার

প্রকাশিত: August 30, 2019 | 11:07 AM

https://www.youtube.com/watch?v=boloI1iH67A

https://www.youtube.com/watch?v=OGlLj4VZTjk&t=25s

https://www.youtube.com/watch?v=k_AHRGKaLC8&t=23s

https://www.youtube.com/watch?v=sAuSR3D2v_4&t=3s

https://www.youtube.com/watch?v=JfYU6qK5wqc

https://www.youtube.com/watch?v=tPHCcbmSr_k&t=26s

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কসের বায়তুল আমান ইসলামিক সেন্টারের উদ্যোগে দুই মাসব্যাপী সামার স্কুল প্রোগ্রামের ক্লোজিং সেরেমনি গত ২৯ আগষ্ট বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয় সামার স্কুল প্রোগ্রামে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনাইটেড ইমাম এন্ড উলামা কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান, জ্যামাইকা মুসলিম সেন্টারের শিক্ষক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ আহমদ আবু সুফিয়ান। তিনি তার বক্তব্যে বলেন, সন্তানদেরকে আদর্শ জীবন যাপনে অভ্যস্ত করতে ইসলামী জ্ঞানের আলোয় আলোকিত করতে হবে। এলক্ষ্যে যারা কাজ করে যাচ্ছেন, তাদেরকে সার্বিক সহযোগিতা করা সবার দায়িত্ব।

বায়তুল আমান মসজিদের ইমাম ও খতিব মাওলানা আজির উদ্দিনের সভাপতিত্বে এবং সামার প্রোগ্রামের শিক্ষক মাওলানা হামিদুর রহমান আশরাফ, মুফতী মাওলানা তাহমীদ চৌধুরী ও মাওলানা শাফি আহমদের যৌথ পরিচালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক মাওলানা রশীদ জামীল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বায়তুল আমান ইসলামিক সেন্টারের প্রেসিডেন্ট সেলিম রেংরিজ, এসিস্ট্যান্ট সেক্রেটারী চার্লি আলী, ট্রেজারার হুমায়ুন কবির, খবির উদ্দিন ভূইয়া, নাজিম সরকার, আব্দুল মান্নান, একেএম এস রাহমান, ফরিদ আহমদ খান, উবায়দুর রহমান, কায়ছার আহমদ, হাজি সাজিদ আলী প্রমুখ। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য দেন শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে প্রোগ্রামে অংশগ্রহণকারী ৪০ জন ছাত্র-ছাত্রীকে কোর্স সমাপনি সার্টিফিকেট প্রদান করা হয়। কৃতি শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় পুরস্কার।

বিপুল সংখ্য্যক ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রোগ্রামে উপস্থিত অভিভাবকদের চোখে-মুখে ছিল তৃপ্তির আবেশ। তাঁরা দ্বীনি শিক্ষার ক্ষেত্রে এই সামার প্রোগ্রামে তাদের সন্তানদের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
দুইমাস ব্যাপী এই সামার প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করার জন্য বায়তুল আমান ইসলামিক সেন্টারের দায়িত্বশীলদের ভূমিকার ভূয়শী প্রসংশা করেন অভিভাবক ও কমিউনিটি নের্তৃবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ জানান, বায়তুল আমান ইসলামিক সেন্টারের সামার প্রোগ্রাম শেষ হলেও প্রতি শনি ও রোববার সেন্টারে ছাত্র-ছাত্রীদের কোরআন শিক্ষার ক্লাশ যথারীতি অব্যাহত থাকবে।

উল্লেখ্য, নিউইয়র্কে জুলাই-আগস্ট শিক্ষা প্রতিষ্ঠানে সামার ভ্যাকেশন থাকায় মুসলিম শিক্ষার্থীরা এ সুযোগে বিশেষ ইসলামী শিক্ষা নিতে অংশ নেয় এ সামার প্রোগ্রামে। সামার ভেকেশান শেষে আগামী ৫ সেপ্টেম্বর স্কুলে নতুন শিক্ষা বর্ষের ক্লাস শুরু হবে।

https://www.youtube.com/watch?v=8UENJIz7M_U&t=4s
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV